চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শোক দিবসকে সামনে রেখে যে আহ্বান জানালেন জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ১২, আগস্ট ২০২৪
রাজনীতি
A A
সজীব ওয়াজেদ জয় দেশের ফিরে গুজবের জবাব দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় শোক দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শান্তিপূর্ণভাবে ফুল দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। একইসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতার চেতনা ও বঙ্গবন্ধুর পরিবারের জন্য দোয়া চেয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও এক্স হ্যান্ডেলে নিজের ভেরিফাইড পেজে দেওয়া ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি।

ফেসবুকে দেওয়া ভিডিও বার্তার ক্যাপশনে তিনি লিখেছেন: ১৫ আগস্ট, ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের প্রতি শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা জানাতে বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি। জাতির পিতার স্মৃতিকে বাংলাদেশ থেকে মুছে ফেলার যে ষড়যন্ত্র চলছে, আপনার-আমার-সবার শ্রদ্ধা নিবেদনই হোক তার প্রতিবাদ।

Banglabid

সজীব ওয়াজেদ জয় বলেন: আমার আহ্বান বাঙালি জাতির কাছে। আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন, বাংলাদেশকে ভালোবাসেন, এই যে বাংলাদেশে বাস করছেন এবং এটাকে মেনে নেন যে বঙ্গবন্ধু আপনাকে স্বাধীনতা দিয়েছেন, আমাদের স্বাধীনতা দিয়েছেন। ১৫ আগস্ট আপনাদের প্রতি আহ্বান, শান্তিপূর্ণভাবে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন। দোয়া করবেন, বঙ্গবন্ধুর জন্য, স্বাধীনতার চেতনার জন্য, আমার পরিবারের জন্য।’

তিনি বলেন: আপনারা দেখেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৩২ নম্বরের বাসা পুড়িয়ে ফেলা হয়েছে। যে বাসায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, আমার পুরো পরিবারকে হত্যা করা হয়, যে বাসা ৭৫ খুনিরাও ধ্বংস করার সাহস পায়নি, যে বাসা এতদিন উনার (বঙ্গবন্ধুর) মিউজিয়াম ছিল, সেই বাসা তারা পুড়িয়ে ফেলেছে।

তিনি আরও বলেন: বঙ্গবন্ধু একটি দলীয় বিষয় না। বঙ্গবন্ধু হলেন জাতির পিতা। বঙ্গবন্ধু না হলে আজ আমরা বাংলাদেশ হতাম না, পাকিস্তান হয়ে থাকতাম। সামনে ১৫ আগস্ট। সেই কালরাত, যে রাতে বঙ্গবন্ধু এবং আমার পরিবারকে হত্যা করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শেখ হাসিনাসজীব ওয়াজেদ জয়
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার পিচে নাহিদের অনুপস্থিতি কতটা ভোগাবে বাংলাদেশকে?

আগস্ট ১২, ২০২৬

বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

ফ্লোরিডায় ‘এশিয়ান ফেস্টিভ্যাল’-এর গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট ও এক্সিকিউটিভ গালা অনুষ্ঠিত

আগস্ট ১২, ২০২৬

পরিবেশ রক্ষায় চীনের নতুন উদ্যোগ, শুরু হচ্ছে বড় পরিসরে বন ও প্রকৃতি পুনরুদ্ধার প্রকল্প

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মৌসুমি ফলে কেন বাড়বে আপনার আগ্রহ?

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT