বিনোদন

ডার্ক কমেডি থ্রিলার ‘টাকা’-তে জোভান-কেয়া!

একজন পুরুষ ও একজন নারী প্রেমের মুহূর্ত উপভোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শকদের জন্য প্রেমের সুন্দর মুহূর্তের ছবি, যেখানে একজন পুরুষ ও একজন নারী একসঙ্গে হাসছেন ও আনন্দিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অর্থের মোহে মানুষ কী না করে! কেউ হালাল পথে চলে, কেউ আবার একটু শর্টকাট খুঁজে নেয়। সেই মোহ, সেই শর্টকাটের গল্প নিয়েই ইউটিউবে আসছে ডার্ক কমেডি থ্রিলার ‘টাকা’।

তারেক রহমানের রচনা ও পরিচালনায় নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। জোভানের চরিত্রে থাকছে মনস্তাত্ত্বিক ছায়া ও ডার্ক কমেডির নতুন রূপ, যা দর্শকদের চমকে দেবে বলে জানান নির্মাতা।

অভিনয়ে আরও আছেন শিবা সানু, ডন হক, আরমান পারভেজ মুরাদ, এ কে আজাদ সেতু, পারভেজ সুমন ও সাইমুম সাজিদ।

নাটকটির চিত্রগ্রাহক সুমন হোসেন, সঙ্গীত পরিচালক সাইদ নাফিস, শিল্প নির্দেশক কামরুজ্জামান সুমন, মেকআপ শিল্পী মাসুদ রানা।

পরিচালক তারেক রহমান বলেন, ‘বাংলাদেশে ডার্ক কমেডি থ্রিলার এখনো নতুন ঘরানা। “টাকা” দর্শকদের অন্যরকম অভিজ্ঞতা দেবে।’

ইউটিউবে মুক্তি পাবে আগামী ২০ নভেম্বর, জাগো এন্টারটেইনমেন্টের অফিসিয়াল চ্যানেলে। প্রযোজক নাজমুল হুদা শাপলা, নির্বাহী প্রযোজক মাসুদ মুনসুর, সমন্বয়ে উদয় চৌধুরী।

বিষয়:অভিনয় কেয়া পায়েল জোভান নাটক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…