চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতালে প্রবেশ ও ছবি তুলতে সাংবাদিকদের লাগবে মন্ত্রণালয়ের অনুমতি!

ফজলুল হক মোড়ল ফজলুল হক মোড়ল
১০:৫০ পূর্বাহ্ণ ০৭, জুলাই ২০২৪
- সেমি লিড, গাজীপুর, জনপদ
A A

হাসপাতালে সাংবাদিকদের প্রবেশ কিংবা ছবি-ভিডিও করতে মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম। হাসপাতালটির বাইরে ফুটেজ নিতে গেলে আনসার সদস্যদের বাধার মুখে পরে তার সাথে যোগাযোগ করা হলে ‘মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে’ বলে জানান তিনি।

ঘটনা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার পেশাগত দায়িত্ব পালনে হাসপাতালে যান বাংলা টিভির গাজীপুর প্রতিনিধি মো. শহিদুল ইসলাম ও দৈনিক দেশেরপত্রের গাজীপুর প্রতিনিধি মো. আশিকুর রহমান। এ সময় টেলিভিশনের লোগো দেখে আপত্তি জানান হাসপাতালের নিরাপত্তা ও শৃঙ্খলার দায়িত্বে থাকা আনসার সদস্যরা। আনসার সদস্যরা সাংবাদিকদের হাতে থাকা টেলিভিশন চ্যানেলের লোগো ব্যাগের ভিতরে ঢুকানোর জন্য চাপ সৃষ্টি করে হাসপাতালের পরিচালকের উদ্ধৃতি দিয়ে বলেন, হাসপাতালে অবস্থানকালে কোন টেলিভিশন চ্যানেলের লোগো হাতে রাখা যাবে না। সাংবাদিক হিসেবে নয় বরং সাধারণ রোগী হিসেবে প্রবেশ করতে পারবে বলে জানান তারা।

এ বিষয়ে হাসপাতালের বাইরে থেকে পরিচালক ডা. মো. আমিনুল ইসলামকে ফোন করা হলে তিনি ফোনে বলেন, হাসপাতালে সাংবাদিকদের প্রবেশের জন্য মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। এমনকি ছবি ধারণের ক্ষেত্রেও নিতে হবে মন্ত্রণালয়ের অনুমোদন। তিনি জানান, বাইরে থেকেও হাসপাতালের কোন ধরনের ছবি উঠানো যাবে না।

বাইরে থেকে ফুটেজ নিতে চাইলে তিনি বলেন, ‘বাইরে থেকে কেন? কোনো দিক থেকেই ফুটেজ নিতে পারবেন না’। ফুটেজ নেওয়া যাবে না এরকম কোনো আইন হয়েছে কি না —এমন প্রশ্নের জবাবে তিনি অনেকটা উত্তেজিত কণ্ঠে বলেন, ‘আপনার সাথে এমন কথা বলার আমার তো কোনো দরকার নাই। আপনি অনুমতি নিয়ে আসেন।’

এ বিষয়ে সিনিয়র আইনজীবী ও মানবাধিকারকর্মী মো. রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ সংবিধান আর্টিকেলের ৩৯ এর ২ (ক ও খ), মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র ১৯৪৮ সহ বিভিন্ন আর্টিকেলে স্পষ্ট লেখা আছে: সাংবাদিকরা তাদের সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যেকোনো জায়গায় প্রবেশ করতে পারবে। গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে সাংবাদিক তার দায়িত্ব পালন করতে গিয়ে পরিচালক তাকে বাধাপ্রদান করেছেন। যা অত্যন্ত দুঃখজনক ও ন্যক্কারজনক। স্বাধীন পেশা হিসেবে সাংবাদিককে তিনি বাধা দিতে পারেন না। যদি তিনি বাধা দিয়ে থাকেন তাহলে অবশ্যই তার ইনিশিয়াল পানিশমেন্ট হওয়া দরকার।

তিনি আরও বলেন, যদি কর্মকর্তারা এভাবে বাধা দিতে থাকে তাহলে সাংবাদিকরা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে কাজ করতে আগ্রহ হারিয়ে ফেলবে। দেশ আস্তে আস্তে রসাতলে চলে যাবে। পরিচালক সাহেব যে কাজ করেছেন তার তদন্ত হওয়া দরকার।

Reneta

এ ব্যাপারে মুক্তিযুদ্ধ মন্ত্রী ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক এমপি বলেন, হাসপাতালে সাংবাদিকদের দায়িত্ব পালনে কোনো পারমিশন লাগে না। পরিচালক বললে, সেটা তিনি অন্যায় কথা বলেছেন। বাইরে থেকে সাংবাদিকরা ছবি তুললে বা ভিডিও করলে তিনি নিয়ন্ত্রণ কীভাবে করবেন?

তিনি আরও বলেন, এই কথা বলার কারোরই অধিকার নাই। সাংবাদিকরা দায়িত্ব পালন করবে। এটায় বাধা দেওয়ার কারও ক্ষমতা নাই।

গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া অনেকেই জানান নানান অনিয়মের কথা। জানা যায়, গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালটি ‘দুর্নীতির আঁতুড়ঘর’ হিসেবে গাজীপুরবাসীর কাছে বেশ পরিচিত। কিছুদিন আগে এ হাসপাতালের নানান অনিয়ম-দুর্নীতির সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করা হয়। সংবাদ প্রচারের পরিপ্রেক্ষিতে হাসপাতালে অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর থেকেই সংবাদকর্মী নিয়ে কঠোর হাসপাতাল কর্তৃপক্ষ।

গত এপ্রিলে পরিচালিত দুদকের অভিযানে অনিয়ম-দুর্নীতির অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়েছিল দুদক। সে অভিযানে হাসপাতালে খাবার সরবরাহের টেন্ডার, আউটসোর্সিং নিয়োগের টেন্ডার, ওষুধ সরবরাহ, অনুমোদন ছাড়াই আসবাবপত্র ক্রয়, অবকাঠামো নির্মাণের আগেই বেশি দামে যন্ত্রপাতি ক্রয়সহ নানা অভিযোগের সত্যতা পায় সংস্থাটির সমন্বিত জেলা গাজীপুর কার্যালয়ের কর্মকর্তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আ ক ম মোজাম্মেল হকগাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালহাসপাতালে সাংবাদিক প্রবেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুগলকে ১০০ কোটি ডলারের জরিমানা করল ইইউ

জুলাই ২৩, ২০২৬
ছবি: অভিযুক্ত শিক্ষক আব্দুল মোনায়েম (প্রতিনিধি)।

এইচএসসি পাস না করেও ৪৩ বছর শিক্ষকতা করার অভিযোগ

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে বিক্ষোভ চলাকালে আহত নারীর মৃত্যুর খবর সঠিক নয়: দিল্লি পুলিশ

জুলাই ২৩, ২০২৬

আসামে বন্যায় আরও ১০ জনের মৃত্যু

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

এক মণ দুধে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা আরমানের

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT