বাংলাদেশ

ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ, শীঘ্রই সিদ্ধান্ত

বাংলাদেশের রেলওয়ে স্টেশনে ঈদযাত্রার জন্য যাত্রীরা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

রেলওয়ে স্টেশনে ঈদে বাড়তি ভিড়, যাত্রীরা ট্রেনে উঠছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদুল ফিতরের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করা করেছে আইশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। নির্বিঘ্নে বাড়ি যাতায়াতে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানা গেছে।

রোববার (৩১ মার্চ) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আগামী ৯ এপ্রিল ছুটি রাখার সুপারিশ করেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

কমিটির সুপারিশ আগামীকাল মন্ত্রিসভা বৈঠকেও উপস্থাপন করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।

ঈদের চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতরের তারিখ জানাবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ৩০ রমজানের হিসেব এবং মধ্যপ্রাচ্যের ঈদুল ফিতরের তারিখ হিসেব করেও ঈদুল ফিতরের তারিখ নির্ধারিত হয়ে থাকে।

বিষয়:আ ক ম মোজাম্মেল হক ঈদের ছুটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…