চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণমাধ্যমে হামলা ও হয়রানির প্রতিবাদে ডিআরইউর মানববন্ধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
ঢাকা রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন, সাংবাদিকরা হামলা ও হয়রানির প্রতিবাদে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় দুই গণমাধ্যম প্রথম আলো ও দ্য ডেইলি স্টার অফিসে হামলা, নিউ এজের সম্পাদক নুরুল কবীরকে হেনস্থা এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা’ মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি।

বুধবার ২৪ ডিসেম্বর সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ডিআরইউ নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা, হয়রানি ও মিথ্যা মামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। প্রথম আলো ও দ্য ডেইলি স্টার অফিসে হামলা এবং নিউ এজ সম্পাদক নুরুল কবীরকে প্রকাশ্যে হেনস্থার ঘটনা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।

ডিআরইউ নেতারা অভিযোগ করেন, সংগঠনের সাধারণ সম্পাদক ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা মামলা উদ্দেশ্যপ্রণোদিত ও সম্পূর্ণ মিথ্যা। এসব মামলার মাধ্যমে সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে বলে তারা মন্তব্য করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিআরইউঢাকা রিপোর্টার্স ইউনিটিদ্য ডেইলি স্টারপ্রথম আলোহামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT