চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এলএনজির দাম হতে পারে আকাশছোঁয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৮ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্ববাজারে এলএনজির দাম আকাশছোয়া হতে পারে বলে মন্তব্য করেছেন সাংবাদিক শফিকুল আলম।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ইরান যুদ্ধ নিয়ে সাংবাদিক শফিকুল আলমের সতর্কবার্তা

পোস্টে আশঙ্কা প্রকাশ করে শফিকুল আলম লিখেছেন, ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্ববাজারে এলএনজির দাম আকাশছোয়া হতে পারে। সেক্ষেত্রে দেশের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা মেটাতে যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় কয়েকগুণ বেশি দামে এলএনজি আমদানি করতে বাধ্য হতে হবে, যা অর্থনীতির ওপর বড় চাপ সৃষ্টি করবে। অন্তর্বর্তীকালীন সরকার যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠনে কাজ করেছে, তা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে এবং বৈদেশিক মুদ্রাবাজার আবারও চাপে পড়তে পারে।

তিনি মনে করিয়ে দেন, ইউক্রেন ও গাজা যুদ্ধ শুরুর পর মাত্র দুই বছরের ব্যবধানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার থেকে ২০ বিলিয়নেরও নিচে নেমে আসে। ‘বাকি গল্পটি আপনারা জানেন’ বলে উল্লেখ করেন তিনি।

জ্বালানি নিরাপত্তা প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ২০০০ সালের মাঝামাঝি সময়ে ফুলবাড়ি থেকে কয়লা উত্তোলনে ব্যর্থ হওয়া ছিল একটি বড় কৌশলগত ভুল। দিনাজপুরের কয়লা খনির পরিকল্পনা বাতিলের সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি নিরাপত্তাকে দুর্বল করেছে বলে মত দেন তিনি। গত দুই দশকে ধীরে ধীরে দেশের জ্বালানি ভবিষ্যতের নিয়ন্ত্রণ বহির্বিশ্বের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন।

পোস্টের শেষাংশে তিনি লেখেন, একটি তিক্ত সত্য। আশা করি এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে যুদ্ধ শেষ হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরান যুদ্ধ ২০২৬এলএনজিফেসবুক অ্যাকাউন্টবিশ্ববাজারশফিকুল আলমসতর্কবার্তাসাংবাদিক
শেয়ারTweetPin

সর্বশেষ

জলবায়ু পরিবর্তনে খরা ও মরুকরণ মানবসভ্যতার জন্য বড় হুমকি

জুন ১৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে ভারতীয় কর্মীর মামলা, চাকরি রাখতে অর্থ আদায়ের অভিযোগ

জুন ১৭, ২০২৬

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ১৭, ২০২৬

‘বুড়ো’ বয়সী বিশ্বকাপ হ্যাটট্রিকে রোনালদোর রেকর্ড ভাঙলেন মেসি

জুন ১৭, ২০২৬

আবাসন খাত করমুক্ত হলে ৩৬০০ শিল্প চাঙ্গা হবে, বাড়বে রাজস্ব

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT