চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক নজরুল ইসলামের বিদেশ ভ্রমণে বাধা প্রত্যাহার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৭ পূর্বাহ্ণ ০৭, মে ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাংবাদিক নজরুল ইসলাম মিঠুর বিদেশ ভ্রমণে বাধা তুলে নেওয়ার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাহির উদ্দিন স্বপন।বৃহস্পতিবার ৭ মে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নজরুল ইসলাম জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ব্যক্তিগতভাবে ফোন করে তাকে এ তথ্য জানিয়েছেন।

ছবি: সংগৃহীত

ফেসবুক পোস্টে নজরুল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যায় মন্ত্রী তার সঙ্গে যোগাযোগ করেন। এর তিন দিন আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ভ্রমণে বাধা দেওয়ার ঘটনায় প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছিলেন মন্ত্রী।

তিনি জানান, ব্যক্তিগত সফরে চীন যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা কোনো কারণ না দেখিয়ে একটি সংস্থার নিষেধাজ্ঞার কথা বলে তাকে আটকে দেন। পরে তিনি মন্ত্রীকে বিষয়টি জানালে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পান। ফোনালাপে মন্ত্রীর প্রথম বক্তব্য ছিল, আপনার ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। আপনি এখন বিদেশ ভ্রমণে মুক্ত।

পোস্টে সাংবাদিক আরও উল্লেখ করেন, মন্ত্রী তাকে জানিয়েছেন যে, নিষেধাজ্ঞাটি পূর্ববর্তী সরকারের সময় আরোপ করা হয়েছিল এবং সেটিকে ভুল হিসেবে স্বীকার করা হয়েছে। বর্তমান সরকার সেটি প্রত্যাহার করেছে বলেও জানান তিনি। সরকারের দ্রুত পদক্ষেপকে আশাব্যঞ্জক উল্লেখ করে তিনি বলেন, এটি গণমাধ্যমের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশের গণতান্ত্রিক ভিত্তি পুনর্গঠনের আন্তরিক প্রচেষ্টার ইঙ্গিত দেয়। একই সঙ্গে নতুন সরকার অতীতের দমনমূলক নীতি থেকে সরে আসতে চায় বলেও তিনি মন্তব্য করেন। তিনি এ ঘটনায় পাশে দাঁড়ানো দেশের প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যম, সহকর্মী সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান।

বিশেষভাবে তিনি ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ওসিএবি), বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম) এবং বিভিন্ন সাংবাদিক ইউনিয়ন ও সংগঠনের প্রতি ধন্যবাদ জানান।

পোস্টের শেষাংশে তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকার গণতান্ত্রিক চর্চা বজায় রেখে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় কাজ করবে এবং সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের দমন-পীড়নের অবসান ঘটাবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশওসিএবিজাহির উদ্দিন স্বপনতথ্য ও সম্প্রচার মন্ত্রীবাধা তুলে নিলেনবিদেশ ভ্রমণবিমানবন্দরের ইমিগ্রেশনব্যক্তিগত সফরসাংবাদিক নজরুল ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ক্যালকুলেটরে হিসাব করে সরকারি কর্মকর্তার ‘কমিশন’ দাবি, ভিডিও ভাইরাল

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

এআইয়ে অগ্রগতি বিষয়ে ফাইভ আইজের ‘বড় সতর্কতা’

জুন ২৩, ২০২৬

শিল্প-সাহিত্যপ্রেমী আবদুস সাদেক

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরমে নেই স্বস্তি

জুন ২৩, ২০২৬

চিড়িয়াখানা থেকে কেনো সরানো হলো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে?

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT