চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশে ভিসা আবেদনে ডিপোজিট পাঠানো সহজ হলো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ণ ১২, মে ২০২৬
- সেমি লিড, অর্থনীতি
A A

বিদেশি দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত ভিসা বন্ড ও ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিটের বিপরীতে বৈদেশিক মুদ্রা ছাড়ের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে বিদেশগামী বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ এ–সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এর আগে প্রচলিত বিধানে মূলত ভিসা ফি পাঠানোর সুযোগ ছিল। নতুন নির্দেশনার মাধ্যমে ভিসা বন্ড ও ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিট পাঠানোর সুযোগও যুক্ত হলো।

নতুন বিধান অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো এখন আবেদনকারীদের পক্ষে বিভিন্ন দেশের দূতাবাস, হাইকমিশন ও সংশ্লিষ্ট বিদেশি কর্তৃপক্ষের কাছে সরাসরি অর্থ পাঠাতে পারবে। পাশাপাশি আবেদনকারীর নামে আন্তর্জাতিক বা ভার্চুয়াল কার্ড ইস্যু করে তাতে প্রয়োজনীয় অর্থ সংযোজনের সুযোগ থাকবে।

Banglabid

এ ছাড়া ভ্রমণ কোটার আওতায় আগে থেকে ইস্যু করা আন্তর্জাতিক কার্ডেও শুধু ভিসা–সংক্রান্ত প্রয়োজনে অতিরিক্ত অর্থ পুনরায় লোড করা যাবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিদ্যমান বিধিবিধান অনুসরণকারী অ্যাকাউন্টের মাধ্যমে এসব সুবিধা পাওয়া যাবে। অনুমোদিত উৎসের মধ্যে রয়েছে এক্সপোর্ট রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাব, রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাব এবং এসব হিসাবের বিপরীতে ইস্যুকৃত আন্তর্জাতিক কার্ড।

লেনদেনের ক্ষেত্রে কঠোর যাচাই–বাছাইয়ের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কোনো অর্থ ছাড়ের আগে আবেদনকারীদের বৈধ পাসপোর্ট, দূতাবাস বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদাপত্র বা ইনভয়েস, যেখানে অর্থের পরিমাণ, মুদ্রার ধরন ও ফেরতের শর্ত উল্লেখ থাকবে, ভিসা আবেদনসংক্রান্ত রেফারেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

Reneta

সার্কুলারে ফেরতযোগ্য জামানতের অর্থ দেশে ফিরিয়ে আনার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। বিদেশি কর্তৃপক্ষ অর্থ ফেরত দিলে তা দ্রুত দেশে প্রত্যাবাসনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ দায়িত্ব আবেদনকারী ও সংশ্লিষ্ট ব্যাংক- উভয়কেই বহন করতে হবে।

এ ধরনের লেনদেনের জন্য ব্যাংকগুলোকে পৃথক নিবন্ধন সংরক্ষণ এবং জামানত ছাড় ও ফেরতের কার্যক্রম নিবিড়ভাবে তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সব লেনদেন নিয়মিতভাবে বাংলাদেশ ব্যাংকে প্রতিবেদন আকারে জমা দিতে হবে।

এ ছাড়া মানি লন্ডারিং প্রতিরোধ (এএমএল), সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (সিএফটি), কর–সংক্রান্ত বিধান এবং বিদ্যমান বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা নীতিমালা যথাযথভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থনীতিআন্তর্জাতিক কার্ডআরএফসিডিইআরকিউদূতাবাসফরেন এক্সচেঞ্জবাংলাদেশ ব্যাংকবিদেশ ভ্রমণবৈদেশিক মুদ্রাব্যাংকিংভিসাভিসা প্রক্রিয়াভিসা বন্ডসিকিউরিটি ডিপোজিটহাইকমিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যে মন্তব্য ভারতীয় হাইকমিশনারের

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি দৌড়ে বিএনপির ৪ নেতা, কার রাজনৈতিক অবদান কতটা?

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

আগস্ট ৯, ২০২৬

সিআইডির হেফাজতে অভিনেতা ডন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মানুষকে বিভ্রান্ত করবেন না, বিদ্যুৎ-গ্যাস নিয়ে সংসদে পরিকল্পনা তুলে ধরব’

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT