বাংলাদেশ

সাংবাদিক মাহবুব মতিনের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ

বাংলাদেশের একজন সাংবাদিক মাহবুব মতিনের ১৩তম মৃত্যুবার্ষিকীর স্মরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক মাহবুব মতিনের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মরণে এক অনুষ্ঠানে অংশগ্রহণকারী।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতার অন্যতম ব্যক্তিত্ব ও চ্যানেল আই সংবাদের প্রতিষ্ঠাকালীন সংবাদকর্মী মাহবুব মতিনের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ।

২০০৯ সালের ১০ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সেসময় চ্যানেল আই সংবাদে যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন মাহবুব মতিন।

বাবার চাকরির সূত্রে পাকিস্তানের করাচীতে ১৯৭০ সালের ২২ জুলাই মাহবুব মতিনের জন্ম। দৈনিক মিল্লাত দিয়ে তার সাংবাদিকতার শুরু। পরবর্তীকালে কাজ করেছেন দৈনিক রূপালী, ভোরের কাগজ এবং সংবাদ-এ।

সাংবাদিকতার পাশাপাশি সাংস্কৃতিক এবং সামাজিক কর্মকাণ্ডেও জড়িত ছিলেন তিনি। দেশে কর্মরত সাংবাদিকদের জন্য প্রথম ওয়েবসাইট ‘জার্নালিস্টবিডি’ চালু করেছিলেন মাহবুব মতিন।

বিষয়:মাহবুব মতিন মৃত্যুবার্ষিকী সাংবাদিক মাহবুব মতিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…