সাংবাদিক ও লেখক উর্মি রহমান মারা গেছেন

সাংবাদিক ও লেখক উর্মি রহমানের এক স্মৃতিচারণমূলক ছবি, তিনি একজন প্রখ্যাত ব্যক্তিত্ব।. Channel i News – চ্যানেল আই নিউজ
খুলনার মেয়ে, বিবিসি‘র সাবেক সাংবাদিক ও বিশিষ্ট লেখক উর্মি রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৪ সেপ্টেম্বর) ভারতের কলকাতায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
জানা যায়, তিনি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। উর্মি রহমান বাংলাদেশের নারী সাংবাদিকদের মধ্যে পাইওনিয়ার। তার সাংবাদিকতার শুরু দৈনিক সংবাদ দিয়ে। এরপর কাজ করেন পিআইবি, উইকলি হলিডে এবং বিবিসি রেডিওতে।
উর্মি রহমানের প্রকাশিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘যুদ্ধাপরাধ দেশে দেশে’, ‘ব্রিকলেন : বিলেতের বাঙালিটোলা’, ‘আমাদের সময় নারীমুক্তির প্রশ্নে’, ‘পাশ্চাত্যে নারী আন্দোলন’, ‘সমান্তরাল’, ‘অতিথি’, ‘এদেশে বিদেশে’। সম্প্রতি বিলেতের প্রকাশক ফ্রান্সিস লিঙ্কন প্রকাশ করেছে উর্মি রহমানের শিশুতোষ গ্রন্থ ‘বি ইজ ফর বাংলাদেশ’।







