চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক দুর্ঘটনায় ভাইয়ের সঙ্গে প্রাণ হারালেন রোনালদোর সতীর্থ জোতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৪ অপরাহ্ণ ০৩, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
সড়ক দুর্ঘটনায় রোনালদোর সতীর্থ জোতা নিহত, শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন পর্তুগাল জাতীয় দলের ফুটবলার ডিয়েগো জোতা। স্পেনে ছুটি কাটানোর সময় সড়ক দুর্ঘটনার শিকার হন লিভারপুল উইঙ্গার। ২৮ বর্ষী তারকার সঙ্গে প্রাণ হারিয়েছেন গাড়িতে থাকা ভাই আন্দ্রে সিলভাও।

বৃহস্পতিবার ভোরে স্পেনের জামেরা প্রদেশে প্যালাসিওস ডি সানাব্রিয়া শহরের কাছে এ-৫২ হাইওয়ের ৬৫ কিলোমিটারে দুর্ঘটনা ঘটে। তাদের গাড়িতে আগুন ধরে যায়। মারা যান দুজনেই।

গত ২২ জুন দীর্ঘদিনের বান্ধবী রুট কার্ডোসোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জোতা। এ দম্পতির তিন সন্তান রয়েছে। জোতার ভাই ২৬ বর্ষী আন্দ্রে পেনাফিয়েলের একজন পেশাদার ফুটবলার ছিলেন।

পর্তুগিজ তারকা লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পর স্পেনে ছুটি কাটাচ্ছিলেন। গত মৌসুমে ২৬ ম্যাচে ৬ গোলের পাশাপাশি করেছেন ৪ অ্যাসিস্ট।

২০২০ সালে উলভস থেকে লিভারপুলে যোগ দেন জোতা। ক্লাবটির সঙ্গে ২০২৭ পর্যন্ত চুক্তি রয়েছে এ পর্তুগিজের। ইংলিশ জায়ান্টদের হয়ে ১৮২ ম্যাচে ৬৫ গোল ও ২৬ অ্যাসিস্ট করেছেন। উলভস ও লিভারপুলের পাশাপাশি অ্যাটলেটিকো মাদ্রিদ ও এফসি পোর্তোতে খেলেছিলেন জোতা।

পর্তুগাল জার্সিতে ক্রিস্টিয়ানো রোনালদোদের সঙ্গে আক্রমণভাগ মাতিয়েছেন ৪৯ ম্যাচে। গোল করেছেন ১৪টি, অ্যাসিস্ট ১২টি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জোতাপর্তুগাললিড স্পোর্টসলিভারপুলসড়ক দূর্ঘটনাস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

হবিগঞ্জ যাওয়ার পথে এনসিপি নেতাদের বহর আটকে দিয়েছে পুলিশ

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

জুলাই ২৯, ২০২৬

বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনা ফিফার, উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর প্রথম বৈঠক

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT