চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চুরুলি’তে অভিনয় করে এক টাকাও পাইনি: জোজু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ণ ২৪, জুন ২০২৫
বিনোদন
A A
জোজু হাসিমুখে পোজ দিয়ে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়ালাম সিনেমার অন্যতম প্রভাবশালী অভিনেতা জোজু জর্জ। খোলামেলা মন্তব্যের জন্য সম্প্রতি শিরোনামে এসেছেন তিনি। এবার তিনি ‘চুরুলি’ ছবির নির্মাতার বিরুদ্ধে অভিযোগ তুলে বললেন, তিনি এই ছবির জন্য কোনো পারিশ্রমিক পাননি!

দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস-কে দেওয়া এক সাক্ষাৎকারে জোজু বলেন, “চুরুলিতে অভিনয় করে আমি এক টাকাও পাইনি।”

তিনি আরও জানান, ছবিতে ব্যবহৃত অশ্রাব্য ভাষা তাকে আলাদা করে সমস্যায় ফেলেছে। তার অভিযোগ, চিত্রনাট্যের নির্দেশনা অনুযায়ী তাকে এসব গালাগাল বলানো হয়েছিল, কারণ তাকে বলা হয়েছিল যে এই ভাষাযুক্ত সংস্করণ শুধুমাত্র পুরস্কারের জন্য পাঠানো হবে।

Banglabid

জোজু বলেন, “আমাকে বলা হয়েছিল যে অশ্রাব্য শব্দসমূহ ব্যবহৃত সংস্করণ কেবলমাত্র পুরস্কারের জন্য পাঠানো হবে। কিন্তু নির্মাতারা তা সরাসরি প্রকাশ করে দেন।”

তিনি আরও বলেন, “ওটিটি-তে মুক্তির আগে ভদ্রতাবশত তারা আমাকে জানাতে পারতেন, কিন্তু তারা সেটা করেননি। ছবিতে ব্যবহৃত ভাষার কারণে আমার বিরুদ্ধে মামলা পর্যন্ত হয়েছিল।”

চুরুলি একটি সায়েন্স-ফিকশন-হরর রহস্য চলচ্চিত্র। যা পরিচালনা করেছেন ‘জাল্লিকাট্টু’ এবং ‘আঙ্গামালায় ডায়েরিস’ এর মতো সিনেমা নির্মাতা লিজো জোস পেলিসারি।
চুরলির গল্পটি দুই পুলিশ অফিসারকে কেন্দ্র করে। যারা এক সন্দেহভাজন অপরাধীর খোঁজে একটি রহস্যময় গ্রামে আসেন। কিন্তু গ্রামে প্রবেশ করার পর তারা এক অদ্ভুত পরিস্থিতিতে পড়ে যান। যেখানে সময়, বাস্তবতা এবং মানুষের আচরণ সবকিছু বিভ্রান্তিকর হয়ে ওঠে।

Reneta

ছবিটি ভিনয় থমাস রচিত ছোটগল্প ‘কালিগেমিনারিল কুট্টাভালিকল’ থেকে অনুপ্রাণিত, যা ‘মুল্লারঞ্জনম’ বইতে প্রকাশিত হয়। চুরুলি ১১ ফেব্রুয়ারি ২০২১-এ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব কেরালায় প্রথম প্রদর্শিত হয়। মুক্তির পর ছবিটি মিশ্র থেকে ইতিবাচক সমালোচনা পেয়েছিল, তবে মালয়ালাম ভাষায় অতিরিক্ত গালাগাল ব্যবহারের কারণে বিতর্কেও জড়িয়ে পড়ে।

চুরুলি ছবিতে ভিনয় ফোর্ট এবং চেম্বন বিনোদ জোস মুখ্য চরিত্রে অভিনয় করেছেন, এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন জোজু জর্জ, সৌবিন শাহির, সাজিন গোপু, লুকমান আওরান প্রমুখ। বর্তমানে এটি সনি লিভ-এ স্ট্রিমিং হচ্ছে। –পিঙ্কভিলা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চুরুলিজাল্লিকাট্টুবাজে ভাষামামলামালায়ালামসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT