বাংলাদেশ

পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রকে টিআইবি ও টিআই-ইউএস’র চিঠি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পতাকা ক্রস করে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পতাকা ক্রস করে দাঁড়িয়ে, আন্তর্জাতিক সম্পর্কের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ থেকে পাচার করা অবৈধ সম্পদ জরুরি ভিত্তিতে ফ্রিজ করা ও ফেরত পাঠানোর উদ্যোগ নিতে যুক্তরাষ্ট্র সরকারকে আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-ইউএস ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

এ নিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেনের কাছে চিঠি পাঠিয়েছে সংস্থা দুটি।

চিঠিতে জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্র ও সংশ্লিষ্ট অন্যান্য দেশের সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে অবৈধ অর্থ-সম্পদের মালিকদের জবাবদিহি নিশ্চিত এবং পাচারকৃত অর্থ দেশে ফেরত আনার জন্য বাংলাদেশ সরকারকে সক্রিয় সহযোগিতার আহ্বান জানান সংস্থা দুটির প্রধানরা।

এর আগে, গত ৩০ আগস্ট যুক্তরাজ্যের পররাষ্ট্র ও বৈদেশিক উন্নয়ন বিষয়ক মন্ত্রীর উদ্দেশ্যে বাংলাদেশিদের অবৈধ সম্পদ ফ্রিজ ও দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিতে আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছিল টিআইবি ও যুক্তরাজ্যভিত্তিক চারটি দুর্নীতিবিরোধী সংস্থা।

এছাড়াও, সুইজারল্যান্ড, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং ও সংযুক্ত আরব আমিরাতসহ পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ-সম্পদ ফেরত আনার উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছিল টিআইবি।

বিষয়:চিঠি টিআইবি পাচার হওয়া অর্থ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…