ক্রিকেট

বোর্ডের পুরস্কার প্রস্তাব প্রত্যাখান জনসনের

জনসনের বোর্ডের পুরস্কার প্রস্তাব প্রত্যাখান বিষয়ক সংবাদে সাক্ষাৎকার।. Channel i News - চ্যানেল আই নিউজ

জনসন বোর্ডের পুরস্কার প্রস্তাব প্রত্যাখান বিষয়ক সংবাদে সাক্ষাৎকার দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাজে ফর্ম আর কেলেঙ্কারিতে জড়িত থাকার কারণে ডেভিড ওয়ার্নারের তীব্র সমালোচনা করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার মিচেল জনসন। যার জেরে পার্থে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে অতিথি বক্তা হিসেবে দুটি বক্তব্য দেয়ার কথা থাকলেও তালিকা থেকে বাদ দেয়া হয় তার নাম। এবার বোর্ডের পুরস্কার গ্রহণের প্রস্তাব প্রত্যাখান করেছেন।

‘অস্ট্রেলিয়া ক্রিকেট ২০২৪’ এর পুরস্কার গ্রহণের জন্য বোর্ড থেকে আমন্ত্রণ পান জনসন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে প্রস্তাব প্রত্যাখানের বিষয়টি জানান সাবেক পেসার। অতিথি তালিকা থেকে সরানোর প্রতিবাদ জানাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন জনসন।

ইন্সটাগ্রামে পুরস্কার গ্রহণের আমন্ত্রণের স্কিনশট দিয়ে জনসন লিখেছেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া কি সিরিয়াস? গত সপ্তাহে দুই দিনের ধারাভাষ্য থেকে আমাকে সরিয়ে দেয়া হয়েছিল। এই সপ্তাহে তাদের সঙ্গে পুরস্কার উদযাপনের জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছে।’

এর আগে ওয়ার্নারের টেস্ট খেলায় বাজে ফর্ম থাকা সত্ত্বেও তাকে একাদশে নেওয়ায় অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সমালোচনা করেন জনসন। পাশাপাশি ওয়ার্নারকে কেন বিদায় সংবর্ধনা দেয়া হবে, সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন এই সাবেক পেসার।

ক্রিকেট অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের আমন্ত্রণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিষয়:অস্ট্রেলিয়া ওয়ার্নার জনসন পার্থ টেস্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…