চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাউডারে ক্যান্সারের উপাদান: ৭০০ মিলিয়ন ডলার দেবে ‘জনসন অ্যান্ড জনসন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৪ অপরাহ্ণ ১২, জুন ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রে জনপ্রিয় শিশু সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘জনসন অ্যান্ড জনসন’ এর বিরুদ্ধে করা মামলা নিষ্পত্তির জন্য ৭০০ ডলার দিতে রাজি হয়েছে প্রতিষ্ঠানটি। সংস্থাটির ট্যালকম ভিত্তিক পাউডার পণ্যগুলোতে ক্যান্সারের উপাদান পাওয়া যাওয়ায় মামলাটি দায়ের করা হয়েছিল।  

আলজাজিরা জানিয়েছে, যদিও জনসন অ্যান্ড জনসন তাদের ভুল স্বীকার করেনি, তবে যুক্তরাষ্ট্রের ৪২ টি রাজ্যের সাথে একটি সমঝোতায় এসেছে। এর ফলে শুধু নিউইয়র্ক রাজ্যকে ৪৪ মিলিয়ন ডলার দেবে সংস্থাটি। যা তিন বছরের মধ্যে চারটি কিস্তিতে পরিশোধ করতে হবে।

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এক বিবৃতিতে বলেছেন, বিপজ্জনক পদার্থ রয়েছে এমন কসমেটিক পণ্যে প্রচার শুধু বেআইনি নয়, এটি অত্যন্ত নিষ্ঠুর। তিনি বলেন, এই অর্থ কোনভাবেই ইতিমধ্যে হয়ে যাওয়া ক্ষতিকে সারিয়ে তুলতে পারবে না তবে এখন পরিবারগুলো আশ্বস্ত হতে পারে যে, কোম্পানিটি যে ক্ষতি করেছে তাকে তার জন্য দায়ি করা হচ্ছে এবং এর বিপজ্জনক পণ্যগুলো আর বাজারে বিক্রি হবে না।

সংস্থাটি কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রে ট্যালকম পাউডারযুক্ত বেবি পাউডার এবং বডি পাউডার বিক্রি করে আসছে। ট্যালকম পাউডার পণ্যগুলোতে কার্সিনোজেনসহ ক্যান্সারের উপাদান পাওয়া গেলে সংস্থাটির বিরুদ্ধে তদন্ত শুরু হয়। মামলা নিষ্পত্তির ফলে ‘জনসন অ্যান্ড জনসন আগামী তিন বছরের মধ্যে দেশটির ৪২টি রাজ্যকে ৭০০ মিলিয়ন ডলার দেয়ার পাশাপাশি স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে সরাসরি বা তৃতীয় পক্ষের মাধ্যমে ট্যালকম পাউডারযুক্ত কোনো পণ্য উৎপাদন, বিক্রয়, প্রচার বা বিতরণ করতে পারবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জনসন অ্যান্ড জনসন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬

জুলাই আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগ করলে ব্যবস্থা: ডিবি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমার উপকূলে দুটি নৌকাডুবিতে ৫০০ জনের বেশি নিহতের আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

ফকল্যান্ড নিয়ে ‘রাজনৈতিক ব্যানার’ মাঠে, ফিফার শাস্তির শঙ্কায় আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬

জ্বালানি তেলের মজুত সক্ষমতা উন্নীত করতে ডিপো নির্মাণ

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT