চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনি ডেপই কি হচ্ছেন ‘জ্যাক স্প্যারো’?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৩ অপরাহ্ণ ২৭, মার্চ ২০২৪
বিনোদন
A A
জনি ডেপের চরিত্রের মতো জ্যাক স্প্যারো চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বছর কয়েক আগে ডিজনি ঘোষণা করেছিল ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইচিতে আর দেখা যাবে না জনি ডেপকে। যার পর থেকেই দর্শকদের মাঝে বিষয়টি নিয়ে তৈরী হয়েছিল সংশয়।

তবে ‘জ্যাক স্প্যারো’ চরিত্রে জনি ডেপকে দেখতে একটুও আশা ছাড়েননি ভক্তরা। জনিকে ফিরিয়ে আনার জন্য ডিজনির কাছেও আবেদন করেছিল ভক্তরা। যদিও আশানুরূপ কোনো ফিডব্যাক মেলেনি। তবে নিরবতা ভেঙ্গে শেষমেশ আশার বার্তা দিলেন ছবির প্রযোজক।

সম্প্রতি কমিকবুককে দেওয়া এক সাক্ষাৎকারে প্রযোজক জেরি ব্রুকহেইমার জানান, “আমরা ‘পাইরেটস’ রিবুট করতে যাচ্ছি এবং আপনাদেরকে আপনাদের পছন্দের অভিনেতার জন্য আর অপেক্ষা করতে হবে না।”

এই বার্তার পর থেকেই জনি ভক্তরা নতুন আশায় স্বপ্ন দেখতে শুরু করেছেন। ভক্ত অনুরাগীরা ধরেই নিয়েছেন যে তাদের পছন্দের তারকা (জনি ডেপ) আবারও জ্যাক স্প্যারো হয়ে ফিরতে যাচ্ছেন!

এর আগে এক সাক্ষাৎকারে প্রযোজক জেরি ব্রুকহেইমার ইঙ্গিত দিয়ে জানিয়েছিলেন যে, জনি ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান ৬’র জন্য ফিরে আসতে পারেন। তিনি অভিনেতার প্রশংসা করে তাকে “প্রতিভাবান শিল্পী” বলে অভিহিত করেছিলেন। সেই সঙ্গে ফ্র্যাঞ্চাইজিতে তার ফিরে আসার সম্ভাবনা সম্পর্কে জানিয়েছিলেন।

এদিকে জনিকে হলিউডের বেশকিছু প্রজেক্ট থেকে বাদ দেয়া হয়েছিলো। কারণ তাকে প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ড নির্যাতনকারী হিসেবে অভিযুক্ত করেছিলেন। গার্হস্থ্য সহিংসতার সেই অভিযোগটির কারণেই জনির অভিনয় জীবন এলোমেলো হয়ে যায়। এমনকি একদিনের জন্য শুটিং করা সত্ত্বেও তাকে ‘ফ্যান্টাস্টিক বিস্টস ৩’ কাস্ট থেকে বাদ দেওয়া হয়।

জনি ডেপ অভিনীত ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের ছবিগুলো হলো ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল’ (২০০৩), ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড ম্যানস চেস্ট’ (২০০৬), ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অ্যাট ওয়ার্ল্ডস এন্ড’, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অন স্ট্রেঞ্জার টাইডস’ (২০১১) এবং ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড মেন টেল নো টেলস’ (২০১৭)।- কইমই

ট্যাগ: ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’অভিনয়জনি ডেপজ্যাক স্প্যারোলিড বিনোদনসিনেমাহলিউড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস উপলক্ষে বার কাউন্সিলে আলোচনা সভা

পরবর্তী

কেজরিওয়ালের গ্রেপ্তার নিয়ে মন্তব্যের কারণে যুক্তরাষ্ট্রের কূটনীতিককে তলব

পরবর্তী
ফুলের দোকানে একজন নারী ফুল সাজাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কেজরিওয়ালের গ্রেপ্তার নিয়ে মন্তব্যের কারণে যুক্তরাষ্ট্রের কূটনীতিককে তলব

শেখ পরশ বক্তৃতা দিচ্ছেন, পত্রিকা ও মাইক্রোফোনের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশী প্রভুর ইন্ধনে ভারত বিরোধিতা করছে বিএনপি: শেখ পরশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

লেকের নাম পরিবর্তন করায় ট্রাম্পকে কড়া জবাব কানাডার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬

মিয়ামির ৭ গোলে মেসিই করলেন ৪টি

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT