বিনোদন

‘আমার বয়ফ্রেন্ড আছে’, ডেপের সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে বললেন ক্যামিলি

ক্যামিলি ও ডেপের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যামিলি ও ডেপের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি, যেখানে তারা একসঙ্গে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

হলিউডের তারকা দম্পতি জনি ডেপ এবং অ্যাম্বার হার্ডের মানহানির মামলা চলাকালে গুঞ্জন রটেছে হলিউড অভিনেতা জনি ডেপ তার অ্যাটর্নি ক্যামিলি ভাসকুয়েজের সঙ্গে প্রেম করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যামিলি এই প্রসঙ্গে কথা বলেছেন।

‘পিপল’-এ দেয়া এক সাক্ষাৎকারে ক্যামিলি ভাসকুয়েজ বলেন, ‘জনি আমার বন্ধু। সারে চার বছর ধরে আমি তার সঙ্গে কাজ করছি। তার কোনো অপেশাদার আচরণ কখনই করিনি। এসব গুজব হতাশাজনক।’

ক্যামিলি আরও বলেন, ‘আমার বয়ফ্রেন্ড আছে। আমরা নিজেদের সম্পর্কে সুখী। একজন আইনজীবীর পক্ষে তার মক্কেলের সাথে ডেট করা অনৈতিক।’

জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের মামলার শুনানি চলাকালে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিচার প্রক্রিয়ার বেশ কিছু ভিডিও। সেখানে মামলার আইনজীবী ক্যামিলি ভাসকুয়েজের সঙ্গে জনি ডেপের আচরণ ও চোখের ভাষা দেখে অনেকেই মনে করেছেন প্রেম করছেন তারা। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমেও চলেছে চর্চা।

সূত্র: পিপল

বিষয়:অ্যাম্বার হার্ড ক্যামিলি ভাসকুয়েজ জনি ডেপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…