বিনোদন

১৬ দিনে কতো আয়, জানালেন ‘জংলি’ নির্মাতা

একজন পুরুষ ও ছোট মেয়ে হাসিমুখে হৃদয়াকৃতি তৈরি করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরুষ ও ছোট মেয়ে হাসিমুখে হৃদয়াকৃতি তৈরি করছে, একটি বিছানায় শুয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদে মুক্তি পেয়েছে সিয়াম আহমেদ ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘জংলি’। কম হল নিয়ে মুক্তি পেলেও ধীরে ধীরে এর দর্শক চাহিদা বাড়ছে।

এবার সিনেমাটির আয়ের তথ্য প্রকাশ করলেন পরিচালক এম রাহিম। জানালেন, মুক্তির ১৬ দিনে ‘জংলি’ কত আয় করলো সেই তথ্য।

বুধবার (১৬ এপ্রিল) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এম রাহিম জানিয়েছেন, জংলির গ্রস কালেকশন (টিকিট বিক্রি) দুই কোটি ছয় লাখ টাকা।

রাহিম তার স্ট্যাটাসে জানান, পরিবারের সবাই একসঙ্গে হাসছে, একসঙ্গে কাঁদছে বাংলা সিনেমা দেখে, জংলি দেখে। আমরা নিশ্চিত, আরো হাজারো-লাখো পরিবারের হাসি-কান্নার কারণ হব।

এরপর সিনেমার আয়ের পরিমাণ জানিয়ে তিনি বলেছেন, জংলির ১৬ দিনের টোটাল গ্রস কালেকশন দুই কোটি ছয় লাখ টাকা প্রায়।

‘জংলি’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। এ সিনেমায় অভিনেতা একাধিক লুকে দর্শকদের সামনে হাজির হন।

সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি ও শবনম বুবলী। সিনেমায় গানের সুর ও সংগীত আয়োজনের দায়িত্ব পালন করেছেন প্রিন্স মাহমুদ।

অন্যদিকে ঈদে মুক্তি পাওয়া হাফ ডজন ছবির মধ্যে এরআগে শুধু ‘বরবাদ’-ই গ্রস কালেকশনের হিসেব প্রকাশ করে। প্রযোজকের তরফে ‘বরবাদ’-এর প্রথম ৭ দিনের গ্রস কালেকশান ২৭ কোটি ৪৩ লাখ টাকা বলে জানানো হয়।

বিষয়:এম রাহিমজলিবুবলীলিড বিনোদনসিনেমাসিয়াম আহমেদ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…