চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষমতাচ্যুত হাসিনা ভারতে কেন জানতে চান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০২৪
- সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশের একজন রাজনৈতিক নেতা বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের নির্বাচনে এখন আলোচনায় বাংলাদেশ। কারণ, নির্বাচনের প্রচারণায় ঘুরেফিরে বাংলাদেশ প্রসঙ্গ টেনে আলোচনা হচ্ছে রাজ্যজেুড়ে। বারবার বাংলাদেশি অনুপ্রবেশকারী প্রসঙ্গ আসায় এবার শাসকদল বিজেপির তীব্র সমালোচনা করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তিনি বলেছেন, মুখে বাংলাদেশ নিয়ে আক্রমণ করলেও ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে বিজেপি।

সম্প্রতি ইন্ডিয়া টুডে এর প্রতিবেদনে বলা হয়, ভারতের নির্বাচনে বাংলাদেশ প্রসঙ্গ এখন হরহামেশা প্রসঙ্গ। এক ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে একাধিকবার খবরের শিরোনাম হচ্ছে বাংলাদেশ।

গাড়োয়া বিধানসভা আসনের রাঙ্কায় এক নির্বাচনি সমাবেশে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) সভাপতি বলেন, বিজেপি নেতাদের বাংলাদেশ সম্পর্কে ‘দ্বৈত নীতি’ রয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, কেন কেন্দ্র প্রতিবেশী দেশে ক্ষমতা থেকে ছিটকে পড়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

Banglabid

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে তিনি প্রশ্ন করেছেন, কোন যুক্তিতে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হলো ভারতে?

হেমন্ত সোরেন বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ নেওয়ার সময় সংবিধান মেনে কাজ করার কথা বলেছিলেন। সমাজের সব স্তরকে সমান অধিকার দেওয়ার কথা বলেছিলেন। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনার সঙ্গে বাংলাদেশের ভিতরে ভিতরে কী যোগ আছে? শেখ হাসিনার হেলিকপ্টার এখানে প্রবেশ করতে দেওয়া হল কেন? আপনি কি তাকে আশ্রয় দিয়েছেন?

দুদিন আগেই ঝাড়খণ্ডের নির্বাচনি গিয়ে রাঁচির একটি সভা থেকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেন, ঝাড়খণ্ডের সরকার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিচ্ছে। ঝাড়খণ্ডের আদিবাসী সম্প্রদায় ‘ক্রমশ লুপ্ত’ হয়ে যাচ্ছে বলেও আক্রমণ করেন তিনি।

Reneta

এর উত্তরে রোববার অমিত শাহ ও নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তার প্রশ্ন, ঝাড়খণ্ডে উৎপন্ন হওয়া বিদ্যুৎ কেন সরবরাহ করা হচ্ছে বাংলাদেশকে?

অমিত শাহের অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, সীমান্ত পাহারা দেয়া এবং অনুপ্রবেশ আটকানো কেন্দ্রের দায়িত্ব। এ ক্ষেত্রে রাজ্য সরকারের কোনো হাত নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীবিজেপিহাসিনা ভারতে কেন
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসি’তে ফল বিপর্যয়ের কারণ কী

আগস্ট ১২, ২০২৬
ছবি: প্রতীকি

নিঝুম দ্বীপের বালিতে মূল্যবান খনিজ, খুলতে পারে শিল্পের নতুন দুয়ার

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বনেতারা আসলে কতটা ঘুমান?

আগস্ট ১২, ২০২৬

ঘুমন্ত দুই শিশু সন্তানকে হাওরে ফেলে হত্যা করলেন বাবা

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT