চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাগুরায় সড়ক দুর্ঘটনায় জুয়েলারী ব্যবসায়ী নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৪ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২৩
জনপদ, মাগুরা
A A
বাংলাদেশের একজন সংবাদ প্রতিনিধি পরিধান করেছেন পবিত্র হিজাব ও পাঞ্জাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শামীম খান, মাগুরা প্রতিনিধি: মাগুরায় সড়ক দুর্ঘটনায় রিফাতুল হক অভি (৩৬) নামে একজন জুয়েলারী ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় তার সাথে মোটরসাইকেলে থাকা শরিফুল ইসলাম নামে এক যুবক আহত হয়।

শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বিশারুল ইসলাম জানান, শুক্রবার রাত ৯টার দিকে শালিখা থানার পাশে ব্র্যাক অফিসের সামনে দ্রুতগামী পরিবহনের সাথে অভিদের মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এসময় অভি ও তার সাথে থাকা শরিফুল ইসলাম নামের এক যুবক মারাত্মকভাবে আহত হন। তাদেরকে উদ্ধার করে প্রথমে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অভির অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩ টার দিকে তার মৃত্যু ঘটে।

নিহত অভি শহরের কেশব মোড় এলাকার মৃত আলমগীর হোসেনের ছেলে এবং মাগুরা শহরের বকশী মার্কেটের হক জুয়েলারীর মালিক।

তার মৃত্যুতে মাগুরা জেলা জুয়েলারী সমিতির সদস্যরা শনিবার একদিনের জন্য দোকান বন্ধ রেখে শোক পালন করেন।

ট্যাগ: মাগুরাসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্লেব্যাকে ইমরান-কোনালের বছর শুরু, গীতিকার জাহিদ আকবর

পরবর্তী

তেজগাঁও স্কুলের ৮৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুনর্মিলনী

পরবর্তী
তেজগাঁও স্কুলের ৮৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি. Channel i News - চ্যানেল আই নিউজ

তেজগাঁও স্কুলের ৮৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুনর্মিলনী

ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আরও ২৭ জন হাসপাতালে ভর্তি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ শিক্ষককে সম্মাননা

আগস্ট ২৬, ২০২৬

পরিবারের ৪ শিশুসহ ৮ জনকে গুলি করে হত্যা

আগস্ট ২৬, ২০২৬

পাকিস্তানের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬

মেটার বিরুদ্ধে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের বিস্ফোরক সাক্ষ্য!

আগস্ট ২৬, ২০২৬

পড়াশোনার চাপ ভুলতে ওষুধের নেশায় আসক্ত চীনের কিশোর-কিশোরী

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT