যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের মিলনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার দিবাগত রাতে এ তথ্য জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের মিলনের বিরুদ্ধে দুর্নীতি, হত্যা, জমি দখল, লুটপাটসহ আরও একাধিক অভিযোগ রয়েছে। তবে প্রভাবশালী দলের জেলা সভাপতি থাকায় ভুক্তভোগীরা মুখ খুলতে সাহস পাননি। তার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।







