চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন ‘একটা চাদর হবে চাদর’ গানের শিল্পী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২৫
বিনোদন
A A

মারা গেছেন এক সময়ের তুমুল জনপ্রিয় গান ‘একটা চাদর হবে চাদর’ গানের শিল্পী জেনস সুমন। শুক্রবার বিকেলে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।

সুমনের মৃত্যুর খবর চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন কণ্ঠশিল্পী কিশোর পলাশ। তিনি বলেন, সকালে অসুস্থতা অনুভব করলে রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিউটে তাকে ভর্তি করা হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

দীর্ঘদিন অভিমান করে গান থেকে দূরে থাকলেও গত দুইবছর নিয়মিত নতুন গান তৈরির সঙ্গে যুক্ত ছিলেন জেনস সুমন, জানিয়েছেন কিশোর পলাশ।

২০০২ সালে ‘একটা চাদর হবে চাদর’ গানটি প্রকাশ হয়। এ গান‌টি বি‌টিভির একটি ম্যাগাজিন অনুষ্ঠানে প্রচা‌রের পর সাড়া ফেলে। আলোচনায় চ‌লে আসেন জেনস সুমন।

জেনস সুম‌নের প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশিত হয় ১৯৯৭ সা‌লে। এরপর একে একে আসে ‘আকাশ কেঁদে‌ছে’, ‘অতিথি’, ‘আশবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’ ইত্যাদি। জেনস সুমন তাঁর কণ্ঠের পাশাপাশি নামের কারণেও ছিলেন আলোচিত।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চাদর হবে চাদরজেনস সুমনমারা গেছেনলিড বিনোদনশিল্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ঈদের আগেই চার্জশিট: আইনমন্ত্রী

মে ২৩, ২০২৬

স্পোর্টস কার ও ইভি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬

দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

মে ২৩, ২০২৬

ভাঙা আঙুল নিয়ে আর্জেন্টিনার হয়ে কি খেলতে পারবেন মার্টিনেজ

মে ২৩, ২০২৬

ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT