চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরান যুদ্ধ নিয়ে আলোচনায় পাকিস্তান যেতে পারেন জেডি ভ্যান্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ণ ২৬, মার্চ ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স চলতি সপ্তাহের শেষ নাগাদ পাকিস্তান সফরে যেতে পারেন। ইরান ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় নিয়ে আলোচনার লক্ষ্যেই এ সফর হতে।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রতিনিধিরা ট্রাম্প প্রশাসনকে জানিয়েছে যে তারা স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে পুনরায় আলোচনায় বসতে আগ্রহী নয়। এরপরই পাকিস্তান পক্ষ থেকে ভ্যান্সের নাম প্রস্তাব করা হয়।

এদিকে, হোয়াইট হাউস এই পরিবর্তনকে তেমন গুরুত্ব দিতে চায়নি। বুধবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, এখানে নতুন কিছু নেই। ভাইস প্রেসিডেন্ট সবসময়ই প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী এবং জাতীয় নিরাপত্তা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। প্রশাসনের শুরু থেকেই তিনি এসব আলোচনার অংশ।

তিনি আরও জানান, প্রেসিডেন্ট ট্রাম্প অভ্যন্তরীণ ও বৈদেশিক সব ধরনের বিষয়ে ভ্যান্সের পরামর্শ নেন।

তবে যুক্তরাষ্ট্র ইরানের কার সঙ্গে আলোচনা করছে এ বিষয়ে বিস্তারিত বলতে রাজি হননি লেভিট। তবে সংশ্লিষ্ট সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, সম্ভাব্য যুদ্ধ প্রশমন নিয়ে আলোচনার জন্য ভ্যান্সসহ মার্কিন কর্মকর্তাদের একটি বৈঠক পাকিস্তানে আয়োজনের চেষ্টা চলছে।

Reneta

প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য এই সফরের সময়, স্থান এবং অংশগ্রহণকারীদের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

পাকিস্তান সফর নিয়ে আলোচনা শুরু হওয়ার আগেই গণমাধ্যমে খবর আসে, ইসলামাবাদে আলোচনা হলে যুক্তরাষ্ট্রের প্রধান আলোচক হিসেবে ভ্যান্সকে সামনে আনা হতে পারে।

অন্যদিকে, ইরানি আলোচকরা ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ আলোচনা আয়োজন করতে তার দেশ প্রস্তুত। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনার ভেন্যু হিসেবে ইসলামাবাদকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে পাকিস্তান।

দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় এক মাস আগে শুরু হওয়া এই সংঘাতের অবসান নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র ও ইরান খুব শিগগিরই ইসলামাবাদে বৈঠকে বসতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরান যুদ্ধ ২০২৬পাকিস্তান সফরযুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

নাইটক্লাবে হাতাহাতি, ইংল্যান্ডের বিশ্বকাপ খেলা এই ফরোয়ার্ডের কী শাস্তি হতে পারে

আগস্ট ৮, ২০২৬

সালমানের বাড়ির নিরাপত্তায় থাকা কনস্টেবলের আকস্মিক মৃত্যু

আগস্ট ৮, ২০২৬

বর্ষায় ত্বকের যত্ন: সুস্থ ও সজীব রাখার সহজ উপায়

আগস্ট ৮, ২০২৬

একা থাকার অভ্যাস কেন জরুরি? নিজের জন্য সময় রাখার ৭ উপকার

আগস্ট ৮, ২০২৬

বিদেশে চাকরির টোপ, পর্তুগালে গিয়ে ‘বিক্রি’ ভারতীয় তরুণী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT