ক্রিকেট

দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত খেলবেন সাকিব

সাকিব আল হাসান মাঠে উদযাপন করছেন, হাত উঁচু করে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান মাঠে উদযাপন করছেন, তার হাত উঁচু করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণ করেই পলিসিগত সিদ্ধান্ত নিতে হয়েছে ফারুক আহমেদকে। আর সেটি সাকিব আল হাসানকে নিয়ে। বিসিবি নীতিগতভাবে বিশ্বসেরা অলরাউন্ডারের পাশেই আছে। বিসিবি প্রধান ফারুক জানিয়েছেন, দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত খেলতে বাধা নেই সাকিবের।

পাকিস্তান সফরে প্রথম টেস্টের মাঝেই সাকিবকে হত্যা মামলার আসামী করা হয়। ক্রিকেট থেকে বাদ দিয়ে এ ক্রিকেটারকে দেশে ফিরিয়ে আনার লিগ্যাল নোটিশও পাঠানো হয় বিসিবি বরাবর।

এরপর ফারুক আহমেদ জানান প্রথম টেস্টে ও দ্বিতীয় টেস্টের মাঝে যেহেতু লম্বা বিরতি আমরা পরে সিদ্ধান্ত জানাব।

সাকিবের ব্যাপারে যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বোর্ড সেটি পরিষ্কার করেছেন বিসিবির নতুন সভাপতি, ‘আমাদের অবস্থান হচ্ছে সাকিব যতক্ষণ না দোষী প্রমাণিত হচ্ছে, ততক্ষণ আমাদের কিছু বলার নেই। সাকিব এভাবেই খেলে যাবে। বিসিবিতে যে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল, সেটির উত্তরে আমাদের অবস্থান জানিয়েছি।

ফলে ৩০ আগস্ট শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে খেলতে বাধা নেই সাকিবের। রাওয়াপিন্ডিতে ঐতিহাসিক টেস্ট জয়ে বল হাতে অবদান রাখেন এ অলরাউন্ডার।

এমন একজন পারফর্মারকে ক্রিকেটে আরও সময় দেখতে চায় বিসিবি। ‘মিথ্যা মামলা’ বলে দাবি তুলেছেন সাকিবের সতীর্থরা। দেশে যখন রক্তপাত শুরু হয় সাকিব তখন কানাডা লিগে খেলছিলেন।

বিষয়:আসামী খেলা টেস্ট সিরিজ পাকিস্তান সফর সাকিব হত্যা মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…