চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেয়ারস্টো-জয়সুরিয়ার সাথে মাসসেরার দৌড়ে ফ্রান্সের সেই তরুণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৪ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের মাত্র ৩ ম্যাচের মাথায় রেকর্ডের ফুলঝুরি সাজিয়ে আলোচনায় তিনি। এবার আইসিসি থেকেও সুখবর পেলেন গুস্তাভ ম্যাককিওন। ক্যারিয়ারের প্রথম মাসেই আইসিসির মাসসেরার মনোনয়ন পেয়েছেন ফ্রান্সের তরুণ ওপেনিং ব্যাটার।

মাসসেরা হওয়ার দৌড়ে ম্যাককিওনের সাথে আছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ও শ্রীলঙ্কার প্রাবাথ জয়সুরিয়া। বুধবার জুলাই মাসের সেরা খেলোয়াড় দৌড়ের ছোট্ট তালিকাটি প্রকাশ করেছে আইসিসি।

অভিষেক টি-টুয়েন্টিতে ৫৪ বলে ৭৬ রান করে সাড়া ফেলেছিলেন ম্যাককিওন। পরের ম্যাচেই আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সবচেয়ে কম বয়সী হিসেবে সেঞ্চুরি করে বসেন ১৮ বর্ষী ব্যাটার। মাত্র চারদিনের ব্যবধানে আবারও সেঞ্চুরি করে জোড়া বিশ্বরেকর্ড গড়েন ডানহাতি ওপেনার। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে পরপর সেঞ্চুরির মালিক এখন কেবল তিনিই।

টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর ইউরোপ উপ-আঞ্চলিক বাছাইপর্বে নরওয়ে ও সুইজারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি দুটি করেন ফ্রান্সের ওপেনার। প্রথম তিন ম্যাচ পরে আরও একটি বিশ্বরেকর্ড গড়েন ম্যাককিওন। অভিষেকের পর প্রথম তিন টি-টুয়েন্টিতে সবচেয়ে বেশি রানের রেকর্ডটিও এখন তার। পর্তুগালের আজহার আনদানির রেকর্ড ভেঙেছেন ফ্রেঞ্চম্যান। আনদানি ক্যারিয়ারের প্রথম ৩টি আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে করেছিলেন মোট ২২৭ রান। ম্যাককিওনের ২৮৬ রান।

জুন মাসে আইসিসির মাসসেরা খেলোয়াড় হওয়ার পর জুলাইতেও সেরার দৌড়ে মনোনয়ন পেয়েছেন বেয়ারস্টো। ভারতের বিপক্ষে খেলা একমাত্র টেস্টের কারণে সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন। যে টেস্টের উভয় ইনিংসেই সেঞ্চুরি করেছেন ডানহাতি ইংলিশ ব্যাটার।

এদিকে, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন জয়সুরিয়া। গলে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টে ১২ উইকেট নিয়েছেন। তার দুর্দান্ত পারফরম্যান্সে অজিদের ইনিংস ও ৩৯ রানের ব্যবধানে হারায় লঙ্কানরা। পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে ১৭ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কার ঝুলিতে পুড়েছেন বাঁহাতি লঙ্কান স্পিনার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিজয়সুরিয়াফ্রান্সবেয়ারস্টোম্যাককিওনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, ব্যবহার না করার পরামর্শ

আগস্ট ৫, ২০২৬

এখনও ফিফার প্রতিশ্রুত টাকা পায়নি আয়োজক শহরগুলো, চাপে ফিফা

আগস্ট ৫, ২০২৬

সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT