চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নামে নয়, কাজে পরিচয়!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৮ অপরাহ্ণ ০১, জুলাই ২০২৩
বিনোদন
A A
সেলিব্রিটি নারী সেলিব্রিটি সানগ্লাস ও সালোয়ার কামিজ পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়া আহসান। এই সময়ের বাংলা ভাষাভাষি সিনে দর্শকের কাছে ভীষণ প্রিয় একটি নাম। এক সময় ছোট পর্দা মাতিয়েছেন দাপটের সাথে। এখন সমান দাপট নিয়ে শাসন করছেন বড় পর্দা, শুধু বাংলাদেশ নয়- জয়া এখন সমান জনপ্রিয় ভারতের পশ্চিমবঙ্গের বাংলা সিনেপ্রেমীদের কাছেও। এবার সেই গণ্ডি পার হয়ে পা রাখলেন বলিউডের খাস দরবারে!

শনিবার (১ জুলাই) দেশের জনপ্রিয় এই অভিনেত্রীর জন্মদিন। বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন বাংলাদেশ, ভারতের তারকা নির্মাতা, অভিনেতা থেকে শুরু করে সাধারণ ভক্ত অনুরাগীরাও। আলোচনায় উঠে আসছে জয়া অভিনীত টেলিভিশন-সিনেমার অতীত কাজগুলোর কথাও, যে কাজগুলো নিয়ে দর্শকের আছে মুগ্ধতা।

স্ক্রিপ্টরাইটার, তারপরও আঙুরলতা নন্দকে ভালবাসে, বিকল পাখির গান, গরম ভাত ও নিছক ভূতের গল্প, ঘুমঘর, চেরি ফুলের মত নাম,ফেরার পথ নেই থাকে না কোনোকালে’র কথা যেমন আসছে, তেমনি তার অভিনীত ডুব সাঁতার,গেরিলা, আবর্ত, খাঁচা, দেবী, বিসর্জন, বিজয়া, ঝরা পালক কিংবা সাম্প্রতিক মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’র কথাও বলছেন সিনেমাপ্রেমীরা।

Banglabid

শিল্পীর কাজ নিয়ে আলোচনা হবে, সমালোচনাও হবে। এগুলো একজন শিল্পীকে আরো পোক্ত করে। প্রকৃত শিল্পী সমালোচনার মুখোমুখি হতে ভয় পান না। বরাবরই সমালোচনাকে সাবলীলভাবে মোকাবেলা করেন জয়া আহসান।

তবে বরাবরই জয়ার জন্মদিবসকে কেন্দ্র করে একটি অন্য বিতর্ক উস্কে উঠে। মজারচ্ছলেই কেউ কেউ প্রশ্ন করেন, ‘জয়ার বয়স কতো?’

সৃজনশীলতা, সৃষ্টিশীলতার চর্চা যারা করেন- তাদের কাছে বয়স শুধুমাত্র কেবল একটি সংখ্যা! যে সংখ্যা নিয়ে তারা মোটেও বিচলিত হন না, সেটা হোক নয় কিংবা নব্বই! উল্টো বয়সের মুখে ছাই দিয়ে নিমগ্নচিত্তে নতুন কাজের তেষ্টায় মাতেন। কাজ পাগল অভিনেত্রী জয়া আহসানও এসব নিয়ে বিচলিত নন।

Reneta

বছর তিনেক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়স নিয়ে বিভ্রান্তি দূর করে জয়া বলেছিলেন,‘আমি প্রথম ও শেষবারের মতো সবার উদ্দেশ্যে বলতে চাই: বয়স নয়। একজন শিল্পীর প্রকৃত পরিচয় হওয়া উচিত তার কাজে।’

সেসময় তিনি আরও বলেন, ‘৪৬ কিংবা ৫৬ কিংবা তার চেয়েও বেশি বয়স হলেই অভিনেত্রীরা কাজের অযোগ্য কিংবা তারুণ্যদীপ্ত চরিত্রে অভিনয় করতে পারবেন না-এমন ধারণা বিশ্বের কোনো চলচ্চিত্র ইন্ডাস্ট্রিই পোষণ করে না। তাই ব্যক্তি জয়া আহসানের যে বয়স, তা নিয়ে আমি এতটুকু বিচলিত নই।’

‘একজন শিল্পীর প্রকৃত পরিচয় হওয়া উচিত তার কাজে’- সত্যিই, জয়া তার উচ্চারিত কথার মতোই নিজেকে পরিচালিত করেছেন। অন্তত তার ক্যারিয়ার গ্রাফ সেটাই বলে। তার ধারাবাহিক অসাধারণ সব কাজের কাছে নত হয়েছে সব কিছু।

২০০৪ সালে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত মোস্তফা সরয়ার ফারুকীর প্রথম চলচ্চিত্র ‘ব্যাচেলর’ দিয়ে সিনেমায় অভিষিক্ত হন জয়া আহসান। প্রায় দেড় যুগের সিনেমা ক্যারিয়ারে অসংখ্য কাজের জন্য দেশ-বিদেশে আলোচিত ও প্রশংসিত হয়েছেন তিনি।

নূরুল আলম আতিকের ‘ডুব সাঁতার’ যেমন তার প্রশংসা এনে দিয়েছে, তেমনি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর ‘গেরিলা’ এনে দিয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অরিন্দম শীলের ‘আবর্ত’ ছবির মাধ্যমে ২০১৩ সালের দিকে পশ্চিম বঙ্গের সিনেমায় পা রাখার পর জয়া আহসান অংশ হয়ে উঠেন টলিউডেরও! ঢাকার পাশাপাশি স্টার, সুপারস্টারদের ভিড়ে কলকাতার সিনেমাতেও আলাদা উজ্জ্বলতায় নিজের স্বকীয় অবস্থান তৈরী করেন।

চলতি বছর জয়া পা রেখেছেন বলিউডের সিনেমায়। শিগগিরই তার অভিনীত সিনেমা ‘করক সিং’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত এই ছবিতে জয়া ছাড়াও আছেন পঙ্কজ ত্রিপাঠি, সানজানা সাঙ্ঘি, মালায়ালাম সিনেমা ‘চার্লি’র অভিনেত্রী পার্বতী থিরুবথুসহ আরও অনেকে। ইনভেস্টিগেটিভ ড্রামা ঘরানার ছবি হতে যাচ্ছে এটি। যেখানে একটি ভেঙে যাওয়া পরিবারের এক হওয়ার হৃদয়স্পর্শী গল্প রয়েছে।

বলিউডের এই ছবিটি ছাড়াও মুক্তির প্রতীক্ষায় আছে জয়া অভিনীত একাধিক ছবি। এরমধ্যে তার অভিনীত কলকাতায় বেশ কয়েকটি ছবির কথা শোনা যায়। বিশেষ করে হারবার্ট, চতুরঙ্গ, মহানগর কলকাতা এবং কাঙাল মালসাট ছবিগুলোর নির্মাতা সুমন মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘পুতুল নাচের ইতিকথা’। এই ছবিতে জয়ার সহ অভিনেতা পরমব্রত ও আবির।

প্রযোজক হিসেবে অনম বিশ্বাসকে দিয়ে ‘দেবী’ করেছেন। ২০২০-২১ অর্থ বছরে সরকারি অনুদানও পেয়েছেন জয়া। নির্মাণাধীন ছবিটি পরিচালনা করবেন মেজবাউর রহমান সুমন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবর্তকলকাতাখাঁচাগেরিলাজয়া আহসানঝরা পালকডুব সাঁতারদেবীবলিউডবিজয়ামেজবাউর রহমান সুমনলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিনিয়োগে আগ্রহী বিদেশি উদ্যোক্তাদের সহযোগিতায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বয়সের ছাপ কমাতে ত্বকের যত্নে যেসব অভ্যাস জরুরি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘তিন কুল’ কেন পড়বেন, হাদিসে রয়েছে যে ফজিলত

আগস্ট ১১, ২০২৬
ছবি: ) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান (সংগৃহীত) ।

‘র’ প্রধানের সফর নিয়ে বার্তা, সাকিবকে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’ বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসা’র শীর্ষ কর্মকর্তার সাক্ষাৎ

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT