শাহরুখের ‘জওয়ান’র ঝড়ে পুরোপুরি কাবু এখন নেটদুনিয়া! একের পর এক চমক দেখিয়েই যাচ্ছে শাহরুখের আসন্ন এই ছবিটির প্রচারণা! তারই মাঝে জানা গেছে খুব শিগগির মুক্তি পাবে আসন্ন ছবিটির প্রথম গান ‘জিন্দা বান্দা’। গানটি মুক্তির আগেই এবার জানা গেল সেটি নিয়ে না জানা কিছু তথ্য।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ‘চেন্নাইয়ে বিশাল সেট নির্মাণ করে গানটির পাঁচ দিন শুটিং হয়েছে। যেখানে শাহরুখের পাশাপাশি পারফর্ম করেছেন চেন্নাই, হায়দরাবাদ, ব্যাঙ্গালুরু, মুম্বাই সহ আরও বেশ কিছু শহরের ১ হাজারের বেশি নারী নৃত্যশিল্পী।’
এখানেই শেষ নয়। জানা গেছে, এই গানের জন্য নির্মাতা ১৫ কোটি রুপি ব্যয় করেছেন। গানটির সংগীত পরিচালনার পাশাপাশি এতে কণ্ঠ দিয়েছেন অনিরুধ রবিচন্দর। এছাড়াও গানটির কোরিওগ্রাফের দায়িত্বে রয়েছেন শোবি পলরাজ।
এদিকে মুক্তির আগেই মোটা অঙ্কের অর্থ আয় করেছে ‘জওয়ান’ সিনেমা। শোনা যাচ্ছে, ‘‘জওয়ান’ সিনেমার ডিজিটাল স্যাটেলাইট এবং গানের স্বত্ত্ব ২৫০ কোটি রুপিতে বিক্রি হয়েছে।’’
শাহরুখ-নয়নতারা ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, সানায়া মালহোত্রা, যোগী বাবু সহ আরও অনেকেই।
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট উপস্থাপনায় ‘জওয়ান’ ছবিটি পরিচালনা করেছেন অ্যাটলি এবং প্রযোজনা করেছেন গৌরী খান এবং সহ-প্রযোজনা করেছেন গৌরব ভার্মা। ছবিটি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
সূত্র: কইমই








