বিনোদন

শাহরুখের ‘জওয়ান’এ কিয়ারা?

শাহরুখের 'জওয়ান' সিনেমার কিয়ারা চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখের ‘জওয়ান’ সিনেমার কিয়ারা চরিত্রের ছবি, যেখানে অভিনেত্রী একটি লাল পোশাক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নেট দুনিয়ায় চলছে এখন শাহরুখের ‘জওয়ান’ ঝড়! একের পর এক চমক দেখাচ্ছেন শাহরুখ। তারই মাঝে এবার জানা গেল শাহরুখের ‘জওয়ান’ এ ক্যামিও চরিত্রে থাকছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি!

বক্স অফিস ওয়ার্ল্ডওয়াইডের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, কিয়ারা আদভানিকে ‘জওয়ান’ ছবির একটি গানে দেখা যাবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বুধবার (১২ জুলাই) যশরাজ ফিল্মসের স্টুডিওতে গানটির শুটিং শুরু হয়েছে। যেখানে শাহরুখ-কিয়ারা পাশাপাশি দীপিকা সহ কয়েকজন সহযোগী অভিনেতা উপস্থিত ছিলেন।

জানা গেছে, গানটির শুটিংয়ের জন্য পরবর্তী চার দিনের পরিকল্পনা করা হয়েছে। এছাড়াও গানটিতে আন্তর্জাতিক এবং ভারতীয় নৃত্যশিল্পীদের সংমিশ্রণ থাকবে বলেও জানা গেছে।

শাহরুখ ছাড়াও ‘জওয়ান’ এ আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানায়া মালহোত্রা, সুনীল গ্রোভার। এছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে দীপিকা পাডুকোনকে।

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট উপস্থাপনায় ‘জওয়ান’ ছবিটি পরিচালনা করেছেন অ্যাটলি, প্রযোজনা করেছেন গৌরী খান এবং সহ-প্রযোজনা করেছেন গৌরব ভার্মা। ছবিটি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সূত্র: পিঙ্কভিলা

বিষয়:কিয়ারা আদভানি জওয়ান নয়নতারা বিজয় সেতুপতি শাহরুখ খান সানায়া মালহোত্রা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…