চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্সর পেল ‘জওয়ান’, আজ থেকেই চলবে ৪১ প্রেক্ষাগৃহে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৬ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A
জওয়ান'র ট্রেলার দেখে মুগ্ধ বলিউড, ভক্তরা দেখবে কবে?. Channel i News - চ্যানেল আই নিউজ

কোনো ধরনের আপত্তি ছাড়াই বাংলাদেশের সেন্সর বোর্ড থেকে আনকাট সেন্সর পেল শাহরুখ খান অভিনীত ছবি ‘জওয়ান’।

বৃহস্পতিবার দুপুরে চলচ্চিত্র সেন্সর বোর্ড ছবিটি দেখে মুক্তির অনুমতি দেয়। তাই বাংলাদেশে ‘জওয়ান’ চলতে আর কোনো বাঁধা থাকছে না।

খবরটি নিশ্চিত করেছে ‘জওয়ান’ এর বাংলাদেশের পরিবেশক অ্যাকশনকাট এন্টারটেনমেন্টের অনন্য মামুন। তিনি জানান, বৃহস্পতিবার থেকে একযোগে জওয়ান বাংলাদেশের ৪১ টি সিনেমা হলে চলবে।

Banglabid

এরআগে সিনেমাটি সেন্সর না পাওয়ায় ভারতের সাথে একযোগে বাংলাদেশে মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরী হয়। তবে মামুন ছিলেন আত্মবিশ্বাসী। শেষ পর্যন্ত একই দিনে ‘জওয়ান’ মুক্তির অনুমতি পাওয়া থেকে শুরু করে সেন্সর ছাড়পত্র পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন মামুন।

এদিকে সিনেমাটি নিয়ে ভারতে পুরো উন্মাদনা। দর্শক মধ্যরাত থেকেই ভিড় জমিয়েছেন হলের সামনে, এমন খবরই দেখা গেছে ভারতীয় সংবাদমাধ্যমে। দর্শক চাপে বৃহস্পতিবার ভোর থেকেই ‘জওয়ান’ এর শো দেয়া হয়।

সিনেমাটি দেখে শুধু দর্শকই নয়, প্রশংসা করছেন সিনেবিশ্লেষক থেকে ট্রেড অ্যানালিস্টরাও।

Reneta

বক্স অফিস বিশ্লেষকেরা বলছেন, প্রথম দিন ভারতের বক্স অফিস থেকে ‘জওয়ান’-এর আয় ‘পাঠান’-কেও ছাড়িয়ে যাবে। ‘পাঠান’ প্রথম দিন আয় করেছিল ৫৭ কোটি রুপি। অন্যদিকে ধারণা করা হচ্ছে, ‘জওয়ান’ আয় করতে পারে ৬০ থেকে ৭০ কোটি রুপি।

হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে অ্যাটলি পরিচালিত এই ছবি। যার বাজেট ৩০০ কোটি রুপি। এই প্রথমবার নয়নতারার বিপরীতে দেখা যাবে শাহরুখকে। নয়নতারা ছাড়াও শাহরুখের এই ছবিতে দেখা যাবে সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়মণির মতো তারকাদের। বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জওয়ানলিড বিনোদনশাহরুখসিনেমাসেন্সর
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT