বিনোদন

বিচ্ছেদে গৃহহীন, রাস্তায় দিন কাটাচ্ছেন ‘অ্যাকুয়াম্যান’ তারকা মোমোয়া

অ্যাকুয়াম্যান তারকা মোমোয়া রঙিন পোশাকে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাকুয়াম্যান তারকা মোমোয়া রঙিন পোশাকে হাসছেন, তার দীর্ঘ কেশ ও গা dark ় চুলের সাথে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘অ্যাকুয়াম্যান’ তারকা জেসন মোমোয়ার সম্প্রতি বিচ্ছেদ হয়েছে লিসা বনেটের সঙ্গে। বিচ্ছেদের পরে থাকার থাকার ঘর নেই। রাস্তায় দিন কাটাতে হচ্ছে তার, এমনটাই জানিয়েছেন অভিনেতা।

‘এন্টারটেইনমেন্ট টুনাইট’-এ দেয়া সাক্ষাৎকারে বুধবার মোমোয়া বলেন, ‘আমার এখন কোনো থাকার ঘর নেই। আমি রাস্তায় থাকি’।

অভিনেতা জানান, সময়টাকে কাজে লাগাচ্ছেন অভিনেতা। ডকুসিরিজ ‘অন দ্য রোম’ তৈরি করছেন তিনি। যুক্তরাষ্ট্রের নানা স্থানে ঘুরে ঘুরে তিনি কারিগর, সঙ্গীতজ্ঞ এবং ক্রীড়াবিদদের জীবন কাছ থেকে দেখছেন এবং ভিডিও ধারণ করছেন।

অভিনেতা জানান, তার ভক্তরা যখন তাকে এভাবে ছোট শহরের রাস্তায় ঘুরে বেড়াতে দেখেন, তখন চমকে যান।

‘আমি প্রতিদিন নানা ধরণের মানুষের সঙ্গে থাকি, ভিডিও ধারণ করি। তাদেরকে সেই ভিডিও দেখাই। ভালো লাগে এগুলো।’

২০০৫ সালে মোমোয়ার সঙ্গে লিসার পরিচয় হয়। এরপর বন্ধুত্ব ও প্রেম। ২০১৭ সালের ৭ অক্টোবর বিয়ে করেন দুজন। এটি মোমোয়ার জন্য প্রথম এবং বোনেটের দ্বিতীয় বিয়ে ছিল।

সূত্র: পেজ সিক্স

বিষয়:অ্যাকুয়াম্যান জেসন মোমোয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…