চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে জাপান-ফিলিপাইনের নতুন প্রতিরক্ষা চুক্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চীনের ক্রমবর্ধমান আঞ্চলিক আগ্রাসন মোকাবিলায় জাপান ও ফিলিপাইন দুটি নতুন প্রতিরক্ষা চুক্তি সই করেছে। এর মধ্যে একটি চুক্তির মাধ্যমে দুই দেশের সশস্ত্র বাহিনী যৌথ মহড়া চলাকালে একে অপরকে রসদ ও সেবা দিতে পারবে।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ম্যানিলায় সই হওয়া চুক্তিগুলোর মাধ্যমে সাম্প্রতিক বছরগুলোতে জাপান ও ফিলিপাইনের সামরিক সহযোগিতা আরও গভীর হলো। যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে এরই মধ্যে একটি নিরাপত্তা অংশীদারত্বে যুক্ত হয়েছে দেশ দুটি। জাপান ফিলিপাইনকে টহল নৌকা ও রেডিও সরঞ্জামও সরবরাহ করেছে।

Banglabid

দক্ষিণ চীন সাগর নিয়ে ফিলিপাইন ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। বেইজিং প্রায় পুরো এলাকাটির মালিকানা দাবি করলেও আন্তর্জাতিক আদালত সেই দাবির কোনো আইনগত ভিত্তি নেই বলে রায় দিয়েছে।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগি ও ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী থেরেসা লাজারো ‘অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস-সার্ভিসিং অ্যাগ্রিমেন্ট (এসিএসএ)’-এ সই করেন। এ চুক্তির আওতায় যৌথ প্রশিক্ষণের সময় করমুক্তভাবে গোলাবারুদ, জ্বালানি, খাদ্যসহ প্রয়োজনীয় রসদ বিনিময় করা যাবে।

এছাড়া জাপান ফিলিপাইনকে ৬০ লাখ ডলারের ‘অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স’ দেওয়ার ঘোষণা দিয়েছে। এই অর্থ দিয়ে জাপানের দেওয়া রিজিড-হাল ইনফ্ল্যাটেবল বোট রাখার অবকাঠামো নির্মাণ করা হবে, যা ফিলিপাইনের নৌ সক্ষমতা বাড়াবে।

Reneta

যৌথ সংবাদ সম্মেলনে লাজারো বলেন, এই চুক্তি আমাদের পারস্পরিক সামরিক সক্ষমতা ও প্রস্তুতি জোরদার করবে এবং পূর্বে সই হওয়া ভিজিটিং ফোর্সেস চুক্তির ধারাবাহিকতা বজায় রাখবে।

তিনি আরও বলেন, দক্ষিণ চীন সাগরে নৌযান চলাচল ও আকাশপথের স্বাধীনতাসহ আইনের শাসন বজায় রাখার গুরুত্ব আমরা দু’দেশই স্বীকার করেছি।

মোতেগি বলেন, পূর্ব ও দক্ষিণ চীন সাগরে বলপ্রয়োগ বা চাপের মাধ্যমে স্থিতাবস্থা পরিবর্তনের একতরফা প্রচেষ্টার বিরোধিতা অব্যাহত রাখার বিষয়ে তারা একমত হয়েছেন যদিও সরাসরি চীনের নাম উল্লেখ করা হয়নি।

এর আগে ২০২৪ সালের মাঝামাঝি জাপান ও ফিলিপাইন ‘রিসিপ্রোকাল অ্যাক্সেস অ্যাগ্রিমেন্ট’ সই করে, যা দুই দেশের বাহিনীকে একে অপরের ভূখণ্ডে মোতায়েন হয়ে বড় পরিসরের যৌথ মহড়া ও লাইভ-ফায়ার অনুশীলনের সুযোগ দেয়। চুক্তিটি গত সেপ্টেম্বর থেকে কার্যকর হয়।

এদিকে, ঐতিহাসিক ও ভূখণ্ডগত বিরোধ নিয়ে জাপান ও চীনের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনের। গত বছর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তাইওয়ানে চীনের হামলার ক্ষেত্রে সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দেওয়ার পর সম্পর্ক আরও খারাপ হয়। এতে ক্ষুব্ধ বেইজিং বিভিন্ন অর্থনৈতিক প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নববর্ষের ভাষণে তাইওয়ানকে চীনের সঙ্গে পুনঃএকত্রীকরণ অবশ্যম্ভাবী বলে উল্লেখ করেন। এই বক্তব্য আসে তাইওয়ান অবরোধের অনুকরণে চীনের সামরিক মহড়া শেষ হওয়ার কয়েক দিন পর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনজাপানপ্রতিরক্ষা চুক্তিফিলিপাইন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

পরবর্তী

কৃষিখাতে টেকসই উদ্ভাবনে কৃষিবিদদের গুরুত্বারোপের আহ্বান

পরবর্তী

কৃষিখাতে টেকসই উদ্ভাবনে কৃষিবিদদের গুরুত্বারোপের আহ্বান

ছবি: প্রতিনিধি

চাঁদপুরে দুই শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT