চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানে এশিয়ান গেমসে থাকছে ক্রিকেট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

২০২৬ সালে এশিয়ান গেমস হবে জাপানের আইচি নাগোয়াতে। আসরে ক্রিকেটকে রেখে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া। ১৯ সেপ্টম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে আসরটি। এখনও খেলার জন্য ভেন্যু ঠিক হয়নি।

অলিম্পিক কাউন্সিল অব এশিয়া বিবৃতিতে জানিয়েছে, ‘২৮ এপ্রিল আইচি নাগোয়া এশিয়ান গেমস আয়োজক কমিটির পরিচালনা পর্ষদের ৪১তম সভায় ক্রীড়াক্ষেত্রের সবশেষ অগ্রগতি এসেছে। সভায় ক্রিকেট এবং মিক্সড মার্শাল আর্ট উভয় খেলাকেই আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়েছে।’

চতুর্থবারের মতো এশিয়ান গেমসে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হল। ২০১০ সালে গুয়াংজু এবং ২০১৪তে ইনচনে ক্রিকেট খেলা হয়েছিল। ২০২৩ সালে চীনের হংজুতে আবারও ক্রিকেট আসে।

২০২৩ সালে ছেলেদের ক্যাটাগরিতে স্বর্ণ জিতেছিল ভারত, আফগানিস্তান রৌপ্য এবং বাংলাদেশ ব্রোঞ্জ জিতেছিল। মেয়েদের ক্রিকেটে ভারত স্বর্ণ এবং বাংলাদেশ রৌপ্য জিতেছিল, ব্রোঞ্জ গিয়েছিল শ্রীলঙ্কার পকেটে। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট থাকছে। সেখানে খেলবে ছয় দল এবং এখনও বাছাই প্রক্রিয়া ঠিক হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়ান গেমসজাপাননাগোয়াবাংলাদেশভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬

প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের ক্লাবকে হারাল বাংলাদেশ

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

যখন খুশি ওষুধের দাম বাড়ানো যাবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT