ক্রিকেট

এক বছরের জন্য ক্রিকেটের বাইরে জেমিসন

বাংলাদেশের ক্রিকেটার জেমিসন ব্যাটিং অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

এক বছরের জন্য ক্রিকেটের বাইরে জেমিসন, বাংলাদেশ ক্রিকেট দলের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের পর পিঠে ব্যথা অনুভব করেছিলেন কাইল জেমিসন। ম্যাচটিতে ৬ উইকেট দখল করা নিউজিল্যান্ডের ফাস্ট বোলার হ্যামিল্টনে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েন। স্ক্যান রিপোর্ট প্রকাশের পর জানা যায়, পিঠের হাড়ে চিড় ধরায় তিনি এক বছরের জন্য ক্রিকেট খেলতে পারবেন না। 

বিবৃতিতে জেমিসন বলেন, ‘গত কয়েক দিন আমার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল। তবে আমার সঙ্গিনী, পরিবার, সতীর্থ, কর্মী এবং চিকিৎসকদের কাছ থেকে যে সমর্থন পেয়েছি, সেজন্য আমি ভীষণ কৃতজ্ঞ। আমি জানি একজন ক্রিকেটার হিসেবে ইনজুরি জীবনের অংশ। আমার যে বয়স তাতে আশাবাদী, সামনে আরও অনেক খেলার দিন আছে।’

২৯ বর্ষী ক্রিকেটারের চোট নিয়ে নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টেড বলেন , ‘আমরা সবাই দেখেছি কাইল আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য কতটা পরিশ্রম করেছে। তার জন্য এই ধরনের কঠিন খবর পাওয়াটা বড় ধাক্কা।’

‘আমরা জানি সে নিউজিল্যান্ডের হয়ে ক্রিকেট খেলা চালিয়ে যেতে কতটা দৃঢ়প্রতিজ্ঞ। আমরা পুনর্বাসনের পথে তার পাশে থাকব। ওর সংকল্প সীমাহীন।’

গত বছর পিঠের হাড়ে চিড় ধরায় এই কিউই খেলোয়াড়ের অস্ত্রোপচার করানো হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে পিঠের একই অংশে ভিন্ন আরেকটি হাড়ে চিড় ধরা পড়েছে। এবার অবশ্য তাকে ছুরি-কাঁচির নিচে যেতে হচ্ছে না।

বিষয়:জেমিসন নিউজিল্যান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…