চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন জনপ্রিয় হলিউড অভিনেতা জোনস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A

চলে গেলেন হলিউড অভিনেতা জেমস আর্ল জোনস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। শেক্সপিয়ারের একাধিক চরিত্রে কণ্ঠ দিয়ে দর্শক মহলে দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন এই অভিনেতা।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসে ভুগছিলেন জোনস। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ পরিবারের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র, কণ্ঠশিল্পী প্রতিটি ক্ষেত্রেই একাধারে নিজের মনোমুগ্ধকর প্রতিভা প্রদর্শন করেন তিনি।

শৈশবে উচ্চারণের আড়ষ্টতা কাটিয়ে উঠে সেই কণ্ঠের জন্যেই বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন তিনি। জেমস আর্ল জোন্সের অসামান্য কর্মজীবন প্রায় আট দশক ধরে বিস্তৃত ছিল।

যেখানে তিনি ‘স্টার ওয়ারস’ মুভিতে ডার্থ ভেডারের কণ্ঠ এবং ‘দ্য লায়ন কিং’ এ মুফাসার কণ্ঠ দেওয়ার জন্য সর্বাধিক পরিচিতি লাভ করেন। তিনি দুইটি এমি অ্যাওয়ার্ড, একটি গ্র্যামি, দুইটি টনি অ্যাওয়ার্ড এবং ২০১১ সালে একটি সম্মানসূচক অস্কার পেয়েছিলেন।

‘স্টার ওয়ারস’ সিনেমায় ডার্থ ভেডারের ছেলের চরিত্রে অভিনয় করা মার্ক হ্যামিল শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘শান্তিতে ঘুমাও, বাবা।’

‘ফিল্ড অব ড্রিমস’ সিনেমার অভিনেতা ও দুইবার অস্কারজয়ী কেভিন কস্টনার লিখেছেন, ‘সেই মন্দ্র কণ্ঠস্বর। সেই প্রশান্ত শক্তি। দয়ায় আচ্ছাদিত দীপ্তি। তার লিগাসি নিয়ে কত কিছুই না বলার আছে। আমি শুধু এটুকুই বলব, “ফিল্ড অব ড্রিমসে” তারই কিছুটা অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জনপ্রিয় হলিউড অভিনেতাজেমস আর্ল জোন্সলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অন্তরে সাহস থাকলে পালিয়ে যেতেন না, দেশেই থাকতেন শেখ হাসিনা: রিজভী

পরবর্তী

শহীদদের স্মরণসভা ও ভারতীয় ঋণে প্রকল্প বিষয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

পরবর্তী

শহীদদের স্মরণসভা ও ভারতীয় ঋণে প্রকল্প বিষয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

তাপদাহ সচেতনতায় সরকারি বিজ্ঞাপনে নিরব

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT