চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গি দল জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নিষিদ্ধ ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৭ অপরাহ্ণ ১০, আগস্ট ২০২৩
অপরাধ, বাংলাদেশ
A A
বন্দীদের সঙ্গে নিরাপত্তা বাহিনী, বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের শান্তি শৃঙ্খলা পরিপিন্থি এবং জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হওয়ায় নতুন জঙ্গি দল জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়াকে নিষিদ্ধ করেছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-২ শাখা এ সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে।

সেখানে বলা হয়েছে, “সরকারের কাছে এ মর্মে প্রতীয়মান হয় যে, জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নামক জঙ্গি দল/সংগঠনটির ঘোষিত কার্যক্রম দেশের শান্তি শৃঙ্খলা পরিপিন্থি।

“ইতোমধ্যে দল/সংগঠনটির কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হওয়ায় বাংলাদেশে এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হল।”

এ নিয়ে বাংলাদেশে জঙ্গি তৎপরতা ও উগ্র ইসলামি সংগঠন হিসাবে নয়টি সংগঠনকে নিষিদ্ধ করা হল।

অন্য আটটি সংগঠন হল- জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি), জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি), হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজি), শাহাদাৎ-ই আল-হিকমা, হিযবুত তাহরীর, আনসারুল্লাহ বাংলা টিম, আনসার আল ইসলাম এবং আল্লাহর দল।

গত ২৪ জুলাই মুন্সিগঞ্জের লৌহজংয়ে এক বাড়ি ঘিরে অভিযান চালিয়ে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার কথিত আমির মো. আনিসুর রহমান ওরফে মাহমুদসহ তিনজনকে গ্রেপ্তার করে র‌্যাব।

গত বছরের ৫ অক্টোবর ঘরছাড়া সাত তরুণকে গ্রেফতারের পরদিন সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন- বিশেষত জেএমবি, আনসার আল ইসলাম এবং হুজির বিভিন্ন পর্যায়ের কিছু নেতাকর্মী একত্রিত হয়ে ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র কার্যক্রম শুরু করে।

এরপর নতুন এ জঙ্গি সংগঠনটিও নিষিদ্ধ করতে উদ্যোগ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জানা যায়, এরপর সংগঠনের কার্যক্রম, উদ্দেশ্য ও সদস্যসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তালিকা তৈরি করা হয়। পুলিশ সদরদপ্তর থেকে এ সংক্রান্ত নথি যাওয়ার পর এ জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ট্যাগ: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘এখানেই শেষ নয়, সামনে আসছে দারুণ কিছু’

পরবর্তী

সারাদেশে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু

পরবর্তী
শিক্ষার্থী ভর্তি না হলে কলেজে বসে থাকবেন না, সচেতনতা বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু

দুটি ছবি, প্রথমে দুই ব্যক্তি হাসিমুখে, দ্বিতীয়ে এক ব্যক্তি ও এক নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

ছেলে-মেয়েকে নিয়ে স্রোতের বিপরীতে ট্রুডো!

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT