ফুটবল

ভবিষ্যৎ প্রায় অনিশ্চিত ২৩ বর্ষী জার্মান তারকার

ভবিষ্যৎ প্রায় অনিশ্চিত ২৩ বর্ষী জার্মান তারকার

একের পর এক চোটে আক্রান্ত হচ্ছেন জার্মানির জামাল মুসিয়ালা। নিরাময়যোগ্য ‘অ্যাবসেন্স সিজার’ বা সাময়িক স্নায়বিক বিকলতায় ভুগছেন। বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড হয়তো আর কখনোই আগের ফর্মে ফিরতে পারবেন না, এমনটা জানাচ্ছেন ক্লাবটির উপসভাপতি উলি হোনেস।

২৩ বর্ষী জামাল প্রাক-মৌসুম প্রস্তুতির সময় চার দিনের ব্যবধানে দুবার অসুস্থ হয়ে পড়েন। পরে রোগ সম্পর্কে জানা যায়। চিকিৎসার মাধ্যমে তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

ক্লাবটির উপসভাপতি বলেছেন, ‘আমরা একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছি। জামাল মুসিয়ালা এমন এক অসুস্থতায় ভুগছেন, যা পুরোপুরি নিরাময়যোগ্য নয়। তবে ওষুধের মাধ্যমে তা কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।’

হোনেস জানান, ২০৩০ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ মুসিয়ালার পাশে থাকবে বায়ার্ন মিউনিখ। বায়ার্ন ও জার্মানির সাবেক অধিনায়ক লোথার ম্যাথিউস মনে করেন, হোনেস মুসিয়ালাকে অনুপ্রাণিত করার চেষ্টা করছেন।

তিনি বলেছেন, ‘উলি হয়তো এই মন্তব্যের মাধ্যমে মুসিয়ালার সামনে প্রতিকূল পরিস্থিতি তৈরি করতে চেয়েছেন। তার এমন কথা বলাটা ঠিকই আছে। আমি যদি মুসিয়ালার জায়গায় থাকতাম। তবে উলির সামনে নিজেকে প্রমাণ করার জন্য সব করতাম। এটিই হতো বড় অনুপ্রেরণা।’

ঘটনার সূত্রপাত আগস্টে, আরবি লেইপজিগের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মুসিয়ালা প্রথম মাঠে পড়ে গিয়েছিলেন। সেসময় জার্মান সংবাদমাধ্যম জানিয়েছিল, তিনি নিজে হেঁটে মাঠ ছাড়লেও বেশ বিভ্রান্ত দেখাচ্ছিল। একই সপ্তাহে হাইডেনহাইমের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামার পরপর আবারও মাটিতে লুটিয়ে পড়েছিলেন। উভয় দলের খেলোয়াড়রা তাকে ঘিরে বৃত্ত তৈরি করেন এবং প্রাথমিক চিকিৎসার পর মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

চেলসির একাডেমি থেকে উঠে আসা মুসিয়ালা ২০১৯ সালে বায়ার্নে যোগ দেন। মাত্র ১৭ বছর বয়সে মূল দলে জায়গা পাওয়ার পর থেকে বায়ার্নের হয়ে ২৩৫ ম্যাচে ৭১ গোল করেছেন। ৩৮টি অ্যাসিস্ট আছে তার।

বিষয়:ইনজুরি উলি হোনেস জামাল মুসিয়ালা জার্মান তারকা বার্য়ান মিউনিখ লোথার ম্যাথাউস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…