জনপদ

শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী মো.মাসুদুর রহমান

শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী মো.মাসুদুর রহমান

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, প্রয়াত আলহাজ নুরুজ্জামান বাদলের ছোট ভাই আলহাজ মো. মাসুদুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, মো. মাসুদুর রহমান অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী কর্মকর্তা এবং বর্তমানে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) শেরপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি সামাজিক, ব্যবসায়িক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।

দলীয় নেতারা জানিয়েছেন, নির্বাচনের আগে জামায়াত-বিএনপির সংঘর্ষে নিহত রেজাউল করিমের আত্মত্যাগ এবং মরহুম নুরুজ্জামান বাদলের রাজনৈতিক আদর্শকে ধারণ করেই তাকে প্রার্থী করা হয়েছে। মো. মাসুদুর রহমান দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচনে অংশ নেবেন।

মনোনয়ন ঘোষণার পর শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এর আগে নুরুজ্জামান বাদলের মৃত্যুতে এই আসনের নির্বাচন স্থগিত হয়েছিল।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনো বৈধ প্রার্থী ভোটের আগে মারা গেলে সংশ্লিষ্ট আসনের ভোটগ্রহণ স্থগিত থাকে। পরে নির্বাচন কমিশন নতুন তফসিল ঘোষণা করে, যার ভিত্তিতে শেরপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।

নতুন তফসিল ঘোষণার পর থেকে শেরপুর-৩ আসনের নির্বাচনী পরিবেশ আবার সক্রিয় হয়েছে। প্রার্থীরা প্রচারণার প্রস্তুতি নিচ্ছেন এবং ভোটারদের মধ্যে নির্বাচনী আগ্রহ বেড়েছে।

বিষয়:জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রার্থী মো. মাসুদুর রহমান শেরপুর-৩ আসন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…