চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় জামায়াতের শোক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩১ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A

রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত এবং অর্ধশতাধিক গুরুতরভাবে আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার ৮ এপ্রিল এক বিবৃতিতে তিনি এই শোক প্রকাশ করেন।

শোক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৬ নং রাণীহাটি ইউনিয়ন শাখার শিক্ষা সফরের ২টি বাস রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে দুর্ঘটনার স্বীকার হয়। দুর্ঘটনায় নাসিম, মিজানুর ও জুয়েল নামে ৩ জন নেতাকর্মী নিহত হন। এতে আরও অর্ধশতাধিক মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন। আমি এই অনাকাঙ্ক্ষিত হতাহতের ঘটনায় গভীরভাবে শোকাহত।

এই ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষে মানুষের জানমালের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার নিকট দোয়া করছি এই সব স্বজনহারা পরিবার-পরিজন যেন শীঘ্রই তাদের এ বিরাট শোক ও ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন।

শোক বিবৃতিতে তিনি আরও বলেন, আমি নিহতদের রূহের মাগফিরাতের জন্য মহান আল্লাহর নিকট দোয়া করছি এবং তাদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আহতদের দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের এবং নিহত ও আহতদের পরিবার-পরিজনদের উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে বাস-ট্রাক সংঘর্ষের কারণ অনুসন্ধান করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামায়াতের শোকরাজশাহীসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT