চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে জামায়াতের শোক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৪ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমাদ বাদাবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তার মৃত্যুতে মালয়েশিয়ার রাজনৈতিক ইতিহাসের এক শান্তিপ্রিয় অধ্যায়ের অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির।

বুধবার (১৬ এপ্রিল) সংগঠনের আমির ডা. শফিকুর রহমান সংবাদমাধ্যমে এক শোকবাণী প্রদানের মাধ্যমে এই শোক প্রকাশ করেন।

শোকবাণীতে তিনি বলেন, গত ১৪ এপ্রিল মালয়েশিয়ার সাবেক প্রধান মন্ত্রী আবদুল্লাহ আহমাদ বাদাবী স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে কুয়ালালামপুরের জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট-এ ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তার ইন্তিকালে মালয়েশিয়ার রাজনৈতিক ইতিহাসের এক শান্তিপ্রিয় অধ্যায়ের অবসান হল। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

তিনি বলেন, ২০০৩ সালে প্রবীণ নেতা মাহাথির মোহাম্মদের পদত্যাগের পর আব্দুল্লাহ আহমাদ বাদাবী মালয়েশিয়ার পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রধানমন্ত্রী হিসেবে আবদুল্লাহ দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেন এবং প্রযুক্তি ও অর্থনীতিনির্ভর মধ্যপন্থী ইসলামের পক্ষে অবস্থান নেন। ২০০৮ সালের সাধারণ নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন বারিসান ন্যাশনাল জোট দেশের ইতিহাসে প্রথমবারের মতো সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারালে এর এক বছর পর ২০০৯ সালে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান।

শোকবাণীতে তিনি বলেন, আবদুল্লাহ একজন শান্তিপ্রিয় নেতা ছিলেন। তিনি মালয়েশিয়ার স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য বিরাট অবদান রেখে গিয়েছেন। আমি আমার নিজের এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন। তার পরিবার, আত্মীয়-স্বজন এবং শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামায়াতজামায়াতের শোক প্রকাশমালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT