চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামায়াত যেনতেন নির্বাচন চায় না: ডা. শফিকুর রহমান

আবুল কাশেম হৃদয় আবুল কাশেম হৃদয়
৯:০০ পূর্বাহ্ণ ০৫, জুলাই ২০২৫
- সেমি লিড, কুমিল্লা, জনপদ, রাজনীতি
A A
জামায়াতের আমির শাহবাগে আসর বসিয়ে ২০১৩ সালে বিশৃঙ্খলা করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের রাজনীতির আকাশে কালো মেঘের আনাগোনা চলছে বলে মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, মেঘ যতোই ঘন হোক সূর্যকে আটকে রাখতে পারবে না। আগামীতে বাংলাদেশে মুক্তির সূর্য উঠবেই ইনশাআল্লাহ।

তিনি বলেছেন, যে যুবকরা রক্ত দিয়ে, জীবন দিয়ে বাংলাদেশকে আমাদের কাছে আমানত হিসেবে রেখে গিয়েছে, আমরা সেই রক্তের সাথে কাউকে বেইমানি করতে দিব না। তাদের রক্তের পবিত্র মূল্য আমরা পরিশোধ করতে চাই। এই ধরনের রক্ত যেন বারবার দিতে না হয়; আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার উপর সেটা নির্ভর করবে। আমরা যেন-তেন কোন নির্বাচন চাই না।

৫ জুলাই (শনিবার) কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় কুমিল্লা মহানগর জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফেনী যাওয়ার পথে এদিন কুমিল্লার দাউদকান্দি, চান্দিনা, আলেখারচর বিশ্বরোড, পদুয়ার বাজার ও চৌদ্দগ্রামে পথসভায় বক্তব্য রাখেন জামায়াতের আমির।

Banglabid

ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে জামায়াতের আমীর বলেন, নতুন পুরাতন বুঝি না, আগামীতে যেকোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবাইকে আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। সে লড়াইয়ে কোরআন বুকে নিয়ে আমরাই জিতব ইনশাল্লাহ।

তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন স্থানে ইদানিং আমরা রাজনীতির নামে বিভিন্ন অপকর্ম লক্ষ্য করছি। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলছি সাবধান হোন, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামলিয়ে দিবে।

পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবু তাহের মো. মাসুম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, কুমিল্লা মহানগর জামাতের নায়েবে আমীর মোসলেহ উদ্দিন আহমেদ, কুমিল্লা ৮ বরুড়া আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মু. সফিকুল আলম হেলাল, কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানফ্যাসিবাদযেনতেন নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির পোস্টে রোনালদোর কমেন্ট, ভাঙল ইনস্টাগ্রামে লাইকের রেকর্ড

আগস্ট ১৫, ২০২৬

ধানমন্ডি-৩২ নম্বরে তিনজনকে গণপিটুনির অভিযোগ, পুলিশ হেফাজতে দু’জন

আগস্ট ১৫, ২০২৬

ঘর থেকে বের হওয়ার আগে যে দোয়াটি পড়লে আল্লাহর ওপর ভরসা করা হয়

আগস্ট ১৫, ২০২৬

‘কাউকে না জানিয়ে’ জুলাই জাদুঘরে ফারুকী, দেখে যা বললেন

আগস্ট ১৫, ২০২৬

অজিদের এত হতাশ দেখেননি গিলক্রিস্ট

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT