রাজনীতি

হাসনাতের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

বাংলাদেশ জামায়াতে ইসলামী লোগো, জনসমাগমের মধ্যে উপস্থিত নেতাকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জনসমাগমের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী লোগো সহ নেতাকর্মীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ।

সোমবার ৫ মে এক বিবৃতিতে তিনি নিন্দা প্রকাশ করেন।

বলেন, গত ৪ মে সন্ধ্যায় গাজীপুরে সন্ত্রাসীরা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও তার সহকর্মীদের ওপর হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের এই কাপুরুষোচিত হামলায় হাসনাত আবদুল্লাহ আহত হয়েছেন। আমি এই হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, তার ওপর হামলাকারীরা গণতন্ত্রের শত্রু। দেশ যখন একটি স্থিতিশীল গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে সে মুহূর্তে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। পরাজিত শক্তির দোসরদের এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমন করতে হবে।

বিবৃতিতে এ হামলার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের অবিলম্বে খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে সরকারের কাছে জোর দাবি জানান হামিদুর রহমান আযাদ।

বিষয়:জামায়াত হাসনাত আব্দুল্লাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…