রাজনীতি

ইতালির রাষ্ট্রদূতের সাথে জামায়াতের আমিরের সাক্ষাৎ

জামায়াতের আমির ও ইতালির রাষ্ট্রদূত সাক্ষাৎরত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইতালির রাষ্ট্রদূত আন্দ্রোনিকো আলেসান্দ্রো।

বুধবার (৮ অক্টোবর) রাজধানীর বসুন্ধরায় জামায়াতের আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সেসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং ইটালি দূতাবাসের ডেপুটি অ্যাম্বাসেডর ফেদেরিকো জামপারেল্লি।

বৈঠকে বাংলাদেশের বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও ইতালির বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

ভবিষ্যতে বাংলাদেশের প্রতি ইতালির দৃঢ় সমর্থন থাকবে বলে বৈঠকে জানানো হয়। একই সাথে ভবিষ্যতে বাংলাদেশে ইতালির বিনিয়োগ আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন ইতালির রাষ্ট্রদূত।

বিষয়:আমির ডা. শফিকুর রহমান ইতালি জামায়াতে ইসলামী বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…