চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজকোটে জয়সওয়ালের রেকর্ড ঝড়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

রাজকোট টেস্টে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি তোলার পর পিঠে অস্বস্তি নিয়ে মাঠ ছেড়ে যান যশ্বী জয়সওয়াল। শনিবার টেস্টের তৃতীয় দিন আর না নামলেও চতুর্থ দিনে নেমে সেঞ্চুরিকে ডাবলে পরিণত করেছেন তারকা ওপেনার। অপরাজিত ডাবল সেঞ্চুরিতে গড়েছেন একাধিক রেকর্ড।

১৪ চার ও ১২ ছক্কায় ২৩৬ বলে ২১৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন জয়সওয়াল। তার ডাবলে নির্ভর করে ইংল্যান্ডকে জয়ের জন্য ৫৫৭ রানের লক্ষ্য দিয়েছে ভারত।

১২ ছক্কা হাঁকিয়ে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার মালিক বনে গেছেন জয়সওয়াল। আগে যুগ্মভাবে রেকর্ডটি ছিল নভজাত সিং সিধু ও মায়াঙ্ক আগারওয়ালের। ১৯৯৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সিধু ৮টি ছক্কা মেরেছিলেন। ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে ৮ ছক্কা হাঁকিয়েছিলেন আগারওয়াল।

আন্তর্জাতিক অঙ্গনে টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডের শীর্ষেও পৌঁছেছেন জয়সওয়াল, শীর্ষে অবশ্য যৌথভাবে বসেছেন। রেকর্ডটি এতদিন ছিল কেবল পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরামের দখলে। ১৯৯৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১২টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি।

ছক্কার আরেকটি রেকর্ডে রোহিত শর্মাকে পেছনে ফেলেছেন জয়সওয়াল। চলতি টেস্ট সিরিজে এপর্যন্ত ২২টি ছক্কা মেরেছেন এ ওপেনার। যা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এক সিরিজে সর্বোচ্চ। আগে রেকর্ডটি ছিল রোহিতের। ২০১৯ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজে ১৯ ছক্কা মেরেছিলেন রোহিত। শুধু ভারতীয়দের মধ্যেই নয়, কোনো টেস্ট সিরিজে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও এখন জয়সওয়ালের। আগে এই রেকর্ডটিও ছিল রোহিতের।

একমাত্র ভারতীয় হিসেবে ক্যারিয়ারে প্রথম তিনটি সেঞ্চুরিকে দেড়শতাধিক রানের বেশিতে পৌঁছে দিয়েছেন জয়সওয়াল। অর্জনটিতে অবশ্য তার থেকে এগিয়ে সাউথ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। ক্যারিয়ারের প্রথম চারটি সেঞ্চুরিকে তিনি পরিণত করেছিলেন দেড়শতাধিক রানের ইনিংসে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডজয়সওয়ালভারতরাজকোট টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশেষ আয়োজন চ্যানেল আই-আই স্ট্রাইকার

জুন ১৪, ২০২৬

সোশ্যাল ট্রেন্ডে শাকিব খানের রোলেক্স উপহারের খবর

জুন ১৪, ২০২৬

‘দূষণে ম্লান সৌন্দর্য’: শিল্পের ক্যানভাসে পরিবেশের আর্তনাদ

জুন ১৪, ২০২৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করল বাংলাদেশ ব্যাংক

জুন ১৪, ২০২৬

কূটনৈতিক চ্যানেলে অতিদ্রুত বেনজীর আহমেদকে দেশে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT