চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কুল ছাত্রী অপহরণের মূল হোতা আটক

শফিউল বারী রাসেলশফিউল বারী রাসেল
৩:১৫ অপরাহ্ণ ০৩, জুন ২০২২
- সেমি লিড, জনপদ, জয়পুরহাট
A A

জয়পুরহাটের পাঁচবিবিতে স্কুল ছাত্রী অপহরণের মূলহোতা রবিউল ইসলাম (২০) কে আটক করেছে পাঁচবিবি থানা পুলিশ।

বগুড়ার গাবতলী উপজেলা সোনারায় গ্রাম হতে তাকে আটক করা হয়। এসময় সেখান থেকে অপহৃতা ওই স্কুল ছাত্রীকেও উদ্ধার করে পুলিশ।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব জানান , ২৮ মে বিকেলে জেলার পাঁচবিবি উপজেলার শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বগুড়া জেলার গাবতলী উপজেলার সোনারায় ইউপির হাড়িভিটা গ্রামের মো. মজনু রহমানের পুত্র রবিউল ইসলাম (২৪), একই গ্রামের জামাল হোসেনের পুত্র সোহাগ (২১), মৃত ওসমানের পুত্র সুমন (২১) ও আহম্মদপুর গ্রামের গুলজার হোসেনের পুত্র রবিউল ইসলাম (২০) স্থানীয় তিনজনের সহযোগিতায় সিএনজি যোগে অপহরণ করে নিয়ে যায়।

এ ব্যাপারে ওই স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে গত ১ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাঁচবিবি থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনিস-২ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় গ্রাম থেকে অপহৃতা হাত্রীকে উদ্ধার করে এবং অপহরণের মূল হোতা রবিউল ইসলামকে আটক করে।

এ মামলার অন্যান্য আসামি পাঁচবিবি উপজেলার উচনা গ্রামের মো. আব্দুস সালাম এর পুত্র জসিম (৪০), তার কন্যা মৌসুমী (১৮) একই গ্রামের মো. তয়েজ উদ্দিনের কন্যা মোছা. দিলজন (৪০), বগুড়া জেলার গাবতলী উপজেলার হাড়িভিটা গ্রামের জামাল হোসেনের পুত্র সোহাগ (২১) ও মৃত ওসমান এর পুত্র সুমন ( ২১)   এবং আহম্মদপুর গ্রামের গুলজার হোসেনের পুত্র রবিউল ইসলাম ( ২০) পলাতক রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জয়পুরহাটরবিউল ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

মহান মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান হয়ে উঠেছিল প্রেরণার বিশেষ উৎস: প্রধানমন্ত্রী

মে ৭, ২০২৬

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা সংস্কারে নতুন দিকনির্দেশনা ইউনিসেফের

মে ৭, ২০২৬

‘পুশব্যাক’ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মন্তব্যের জবাবে ভারতের প্রতিক্রিয়া

মে ৭, ২০২৬

রিয়ালের ভালভার্দে-শুয়ামেনির মারামারি, একজন হাসপাতালে

মে ৭, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বগুড়া বিমানবন্দর পরিদর্শন

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT