চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মুম্বাইয়ের রাস্তায় শাকিব ভাইকে দেখে সবাই বলিউড স্টার ভাবছিল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
A A
মুম্বাইয়ের রাস্তায় শাকিব খান দেখা গেছে, ক্যাপশনে বলিউড স্টার ভাবছিল সবাই. Channel i News - চ্যানেল আই নিউজ

মুম্বাইতে ‘বরবাদ’-সিনেমার শুটিং হয়েছে অনেক বড় ক্যানভাসে। মুম্বাইয়ের রাস্তায় যখন শুটিং করছিলাম, সেখানকার মানুষ রাস্তায় দাঁড়িয়ে শুটিং দেখছিল। তারা শাকিব ভাইকে বলিউডের কোনো স্টার ভাবছিল। কারণ, বলিউডের শুটিং যে আয়োজন করে হয়, বরবাদ-ও একই আয়োজনে শুটিং হয়েছে। মানুষজন শাকিব ভাইকে দেখে দৌড়ে এসে ছবি তুলতে চাচ্ছিল!

-এভাবে ‘বরবাদ’ সিনেমার শুটিং অভিজ্ঞতা বলছিলেন অভিনেতা জাহিদ ইসলাম। তিনি ‘বরবাদ’-এ একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন।

চ্যানেল আই অনলাইনের সাথে আলাপে জাহিদ বলেন, আমাদের সংসদ ভবনের সামনে যেমন মানিক মিয়া এভিনিউ আছে, মুম্বাই-তেও তেমনি বড় অনেক রাস্তা রয়েছে। এমন একটি বড় রাস্তায় শুটিং হয়েছে। সুন্দরভাবে ঝামেলা ছাড়াই শুটিং করি। সেখানে অনেকে এসে আমাকে জিজ্ঞেস করেছে এটা বলিউডের কোন স্টারের সিনেমার শুটিং হচ্ছে? তখন আমি বলি উনি বলিউডের স্টার না, বাংলাদেশের মেগাস্টার শাকিব খান। অনেক মানুষ হাসিমুখে বলেছে, শাকিব ভাইয়ের গেটআপ লুক দেখে বলেছে বলিউডের স্টারদের চেয়ে তাকে কোনো অংশ কম সুন্দর লাগেনি।

জাহিদ ইসলাম বলেন, শাকিব ভাইকে সামনে দেখে যে কেউ ফিদা হবে। এখন তিনি নিজেকে প্রতি সিনেমায় যেভাবে নতুনভাবে প্রেজেন্ট করছে তাকে দেখে মুগ্ধ হওয়াই স্বাভাবিক। মুগ্ধ হওয়ার মতো সব গুণ উনি ক্যারি করেন। আমরা যারা তার সঙ্গে কাজ করেছি, মিশেছি বা কথা বলেছি তারা জানি উনি মানুষ হিসেবেও কত ভালো। সবাইকে রেসপেক্ট দিয়ে আর্টিস্ট যদি বলি, উনি বাংলাদেশের অতীতের সব শিল্পী, স্টারদের সবাইকে ছাড়িয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। ভবিষ্যতে তাকে কেউ টপকাতে পারবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। আমার সঙ্গে যদি কেউ দ্বিমত পোষণ করে কিছু করা নেই। কারণ আকাশে চাঁদ সূর্য উঠলে যেমন সবাই দেখে তেমন শাকিব ভাইয়ের স্টারডম সবাই জানে।

প্রায় ২৫টির বেশি সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছে জাহিদ ইসলাম। আসন্ন ঈদে তার অভিনীত বরবাদের সঙ্গে জংলি নামে আরেক ছবি আসছে। জাহিদ বলেন, ‘বরবাদ’ নিয়ে কিছু বললেও কম হয়ে যাবে। কারণ, এটা শাকিব ভাইয়ের সিনেমা। আর জংলি হতে পারে সিয়ামের কামব্যাক সিনেমা। এই সিনেমাটি যদি দর্শক পছন্দ করে তাহলে মাসের পর মাস হল থেকে নামবে না। সিয়ামের পাশাপাশি এর ডিরেক্টর এম রাহিম অনেক চেষ্টা করেছেন ছবিটা ভালো হওয়ার জন্য। আমি চাই, বরবাদের পাশাপাশি জংলি-ও দর্শক দেখুক।

নিজের সিনেমা ক্যারিয়ার নিয়ে জাহিদ বলেন, আমার অনেক টাকা পয়সা চাই না, কিন্তু ভালো ভালো ক্যারেক্টার করতে চাই। ১৫টার সিনেমার অফার পেলে ভালো দেখে ২টা সিনেমা করি এবং ভালো ডিরেক্টর দেখে কাজ করি। সুযোগ কম পাচ্ছি, সবার সাপোর্ট পেলে হয়তো সামনে পাবো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জলিজাহিদ ইসলামবরবাদবলিউডবাংলাদেশের মেগাস্টারমেগাস্টারশাকিব খানসিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT