শিক্ষা

রোববার বন্ধ থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্মারক স্তম্ভের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আগামীকাল রোববার (১৪ সেপ্টেম্বর) একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ দিন বিশ্ববিদ্যালয়ের সব শ্রেণিকক্ষ ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে পূর্বনির্ধারিত সকল পরীক্ষা স্থগিত থাকবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ.বি.এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে টানা চার দিনের কার্যক্রমের কারণে রোববার বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে আগামী সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিস স্বাভাবিকভাবে চালু হবে। এ সময়ও চূড়ান্ত পরীক্ষাগুলো স্থগিতই থাকবে বলে জানানো হয়েছে।

এদিকে, জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে গত তিন দিন ধরে চলছে ভোট গণনা। নির্বাচন কমিশন জানিয়েছে, আজ (শনিবার) সন্ধ্যার মধ্যেই ফলাফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে।

অন্যদিকে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রম রোববারও যথারীতি চলবে। ভর্তি-সংক্রান্ত দপ্তর খোলা থাকবে এবং সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।

বিষয়:জাকসু নির্বচন ২০২৫জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়রোববার বন্ধ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…