আদালত

জাগপার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত অবৈধ: হাইকোর্টের রায়

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যের নিদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্ট ভবনের সামনে ফুলের বাগান ও পরিষ্কার পরিবেশ, দেশের আইনপ্রণেতাদের গুরুত্বপূর্ণ কেন্দ্র. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।

নিবন্ধন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে  বুধবার বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ রায় এই দেন।

আদালতে জাগপার পক্ষে শুনানি করেন দলটির চেয়ারম্যান ব্যারিস্টার তাসমিয়া প্রধান। এসময় আদালতে উপস্থিত ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান রাশেদ প্রধান। আজকের এই রায়ের ফলে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নিবন্ধন ফিরে পেল বলে জানান দলটির আইনজীবীরা।

২০০৮ সালে নির্বাচনের আগে জাগপাকে নিবন্ধনে তালিকাভুক্ত করে ইসি। তবে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নিবন্ধন বাতিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে জাগপা। সে রিটের শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট। আজ রুল যথাযথ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।

বিষয়:জাগপা হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…