চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
৫:৩৩ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, শিক্ষা
A A
পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সচিবালয়ে প্রবেশের চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে চলমান গণ-অনশনরত শিক্ষার্থীরা সচিবালয় অভিমুখে যাত্রা করে জিরো পয়েন্ট মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে। কিন্তু সেখানে পুলিশের ব্যারিকেড ভেঙেই সচিবালয়ে এসে বসে পড়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনশনরত শিক্ষার্থীরা।

সোমবার ১৩ জানুয়ারি বিকেল চারটা পঞ্চাশ মিনিটে সচিবালয় গেটে এসে বসে পড়ে শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা ‘বিপ্লবে বলিয়ান, নির্ভীক জবিয়ান,’ ‘মূলা না ক্যাম্পাস, ক্যাম্পাস ক্যাম্পাস’, ‘এক দুই তিন চার, ক্যাম্পাস আমার অধিকার’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘একশন টু একশান, ডাইরেক্ট একশান’, ‘দ্বিতীয় ক্যাম্পাস আবাসন, কবে দিবা প্রশাসন’, ‘আমার ভাই অনশনে, প্রশাসন কী করে?’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

Banglabid

অনশনে অংশ নেয়া শিবিরের সাবেক দপ্তর সম্পাদক ইব্রাহীম আলী বলেন, যেকোনো দাবি আদায়ে সর্বশেষ পন্থা হলো অনশন কর্মসূচি। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অনশন কর্মসূচি চলবে।

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তৌসিফ মাহমুদ সোহান বলেন, আমরা আল্টিমেটাম দিয়েছিলাম মন্ত্রণালয়কে। আমাদের দাবির মেনে সুস্পষ্ট কোনো চিঠি না পাওয়ায় আমরা এখানে এসেছি। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব।

এদিকে আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবন, সামাজিক বিজ্ঞান অনুষদের ভবনসমূহ, কলা অনুষদের ভবনসমূহ ও বিজ্ঞান অনুষদের ভবনগুলোতে তালা ঝুলিয়ে অনশনে বসেন শিক্ষার্থীরা। এতে ভবনগুলোতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ বন্ধ হয়ে যায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়সচিবালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মানুষের আগেই কৃষি কাজ শুরু করেছিল পিঁপড়া!

পরবর্তী

চালের বাজার স্থিতিশীল হয়ে আসবে: খাদ্য উপদেষ্টা

পরবর্তী
খাদ্য উপদেষ্টার সঙ্গে সাংবাদিক ও কর্মকর্তাদের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

চালের বাজার স্থিতিশীল হয়ে আসবে: খাদ্য উপদেষ্টা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন ১৭ ফেব্রুয়ারি

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT