চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে মুক্তি পেলেন ইরানি চলচ্চিত্র পরিচালক জাফর পানাহি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৭ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২৩
আন্তর্জাতিক
A A

কারাদণ্ডাদেশ নিয়ে অনশনে বসার দুই দিন পর জামিনে জেল থেকে ছাড়া পেলেন ইরানি চলচ্চিত্র পরিচালক জাফর পানাহি। গত বছরের জুলাইয়ে গ্রেপ্তার হয়েছিলেন তিনি।

বিবিসি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার তাকে সমর্থকদের জড়িয়ে ধরতে এবং গাড়িতে করে তেহরানের কুখ্যাত এভিন কারাগার এলাকা ছাড়তে দেখা গেছে। তাকে জামিন দেয়া হয়েছে বলে টুইটারে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ‘সেন্টার ফর হিউম্যান রাইটস ইরান’।

তেহরানের কুখ্যাত এভিন কারাগারে বন্দী ছিলেন পানাহি। সেখান থেকেই এক বিবৃতিতে তিনি বলেন, হয়তো আমার প্রাণহীন দেহই কারাগার থেকে মুক্ত হবে, কিন্তু আমার এই সিদ্ধান্ত নড়চড় হবে না।

গত বছর জুলাই মাসে পানাহি গ্রেপ্তার হওয়ার আগে মোস্তাফা আল আহমেদ এবং মহম্মদ রাসুলফ নামে আরও দুই চলচ্চিত্র নির্মাতা গ্রেপ্তার হয়েছিলেন। তাদের মামলার ব্যাপারে খোঁজখবর নিতে কারাগারে গিয়েছিলেন পানাহি। সেখানেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

এরপর ইরানের সর্বোচ্চ আদালত অক্টোবরে তাকে মুক্তির আদেশ দিয়েছিল। কিন্তু তারপরও তাকে আটক করে রাখা হয়েছিল।

Reneta

রাসুলফ ও মোস্তফা মে মাসে আবাদন শহরে একটি ১০তলা ভবন ধসে পড়ে ৪০ জন নিহতের ঘটনায় উদ্বেগ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছিলেন। তাদের বিরুদ্ধে ‘অশান্তি উস্কে দেয়া এবং সমাজের মানসিক নিরাপত্তা ব্যাহত করার’ অভিযোগ আনা হয়েছিল, জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

এ দুইজনের গ্রেপ্তার নিয়ে প্রতিবাদ জানাতে গিয়েই গ্রেপ্তার হন পানাহি।

তার স্ত্রী তাহেরা সাঈদী বলেন, পানাহিকে দীর্ঘসময় কারাগারে কাটাতে হবে বলে তাকে জানানো হয়েছিল। স্বামীর গ্রেপ্তারের ঘটনাকে ‘অপহরণ’ বলেও অভিযোগ তুলেছিলেন তিনি।

আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পানাহি অসংখ্য পুরস্কার জিতেছেন। ২০১৫ সালে ট্যাক্সির জন্য বার্লিন চলচ্চিত্র উৎসবের শীর্ষ পুরস্কার জিতেছিলেন তিনি।

২০১৮ সালে তার ‘থ্রি ফেইসেস’ কান চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্যের পুরস্কার জেতে।

তার জেল থেকে ছাড়া পাওয়ায় ‘বিরাট স্বস্তি’ প্রকাশ করেছেন কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো।

‘ইরান ও বিশ্বজুড়ে যারাই সহিংসতা ও নিপীড়নের শিকার হোক না কেন, আমরা এসব ভুলবো না। কান চলচ্চিত্র উৎসব সবসময়ই সারা বিশ্বের শিল্পীদের স্বাধীনতা রক্ষায় তাদের পাশে থাকবে’, প্যারিসভিত্তিক একটি বার্তা সংস্থাকে এমনটাই বলেছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কারামুক্তচলচ্চিত্র পরিচালকজাফর পানাহিজামিন
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT