চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে পাহাড় চাপার মঞ্চ গড়েছে নিউজিল্যান্ড

দ্বিতীয় দিন শেষে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

পুনে টেস্টের দ্বিতীয় দিনটা নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড। মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে দেড়শতাধিক রানে ভারতকে গুটিয়ে দিয়েছে। দ্বিতীয় ইনিংসে নেমে ভারতের সামনে তিন শতাধিক রানের লিড দাঁড় করিয়ে দিন শেষ করেছে কিউইবাহিনী, হাতে এখনও ৫ উইকেট।

মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে নিউজিল্যান্ড। ৭৯.১ ওভার ব্যাট করে ২৫৯ রানে থামে কিউই ইনিংস। জবাবে ৪৫.৩ ওভার ব্যাট করে ১৫৬ রানে ভারতের প্রথম ইনিংস থামে। ১০৩ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ৫ উইকেটে ১৯৮ রান তুলেছে নিউজিল্যান্ড। টম ব্ল্যান্ডেল ৩০ রানে এবং গ্লেন ফিলিপস ৯ রানে তৃতীয় দিন শুরু করবেন।

দ্বিতীয় ইনিংসে নেমে ভালো করেছেন টম ল্যাথাম। একপ্রান্ত আগলে রাখলেও ১২৩ রানে চার উইকেট হারায় নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে (১৭), উইল ইয়ং (২৩), রাচীন রবীন্দ্র (৯) এবং ড্যারিল মিচেল (১৮) ফিরে যান। ১৮৩ রানে পঞ্চম উইকেট হারায় কিউইবাহিনী। ১৩৩ বলে ৮৬ রান করে ওয়াশিংটনের শিকার হন ল্যাথাম। পরে ব্ল্যান্ডেল ও ফিলিপস দিন শেষ করেন।

ওয়াশিংটন সুন্দর ১৯ ওভারে ৫৬ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন। রবীচন্দ্রন অশ্বিন নিয়েছেন এক উইকেট।

১ উইকেটে ১৬ রান নিয়ে শুক্রবার দিনের খেলা শুরু করে ভারত। সর্বোচ্চ ৩৮ রান করে আসে রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে। যস্বী জয়সওয়াল ৩০ ও শুভমন গিল করেন ৩০ রান। ১০০ রানের আগে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে টিম ইন্ডিয়া। শেষপর্যন্ত ১৫৬ রানে থেমেছে রোহিত শর্মার দল।

নিউজিল্যান্ডের হয়ে ৫৩ রানে মিচেল স্যান্টনার নিয়েছেন ৭ উইকেট। ২ উইকেট গ্লেন ফিলিপসের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াশিংটনজাদেজানিউজিল্যান্ডপুনে টেস্টভারতরোহিতলিড স্পোর্টসস্যান্টনার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজেট ঘোষণার দিন স্বর্ণের দাম কমেছে প্রায় সাড়ে ৪ হাজার

জুন ১১, ২০২৬

মন্ত্রিসভায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

মালদ্বীপে দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসার খোঁজ নিয়েছে দূতাবাস

জুন ১১, ২০২৬

বিশ্বে প্রতি ৭০ জনে একজন বাস্তুচ্যুত, ঘরছাড়া মানুষ প্রায় ১২ কোটি

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT